ক্ষেতলালে কর্মস্থলে আসার পথে প্রাণ গেল ভূমি অফিস সহায়কের
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বটতলী বাজারে মোটরসাইকেল যোগে কর্মস্থলে আসার পথে অটো ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রেশমা (৩৭) এক ভূমি কর্মচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৯ টার দিকে জয়পুরহাট -বগুড়া আঞ্চলিক মহাসড়কের বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেশমা ক্ষেতলাল ভূমি অফিসের কর্মচারী সে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জয়পুরহাট পৌর সভার ৫নাম্বার ওয়ার্ডের দেওয়ান পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মেয়ে৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রেশমা নিজ বাসা থেকে কর্মস্থলে সহকর্মীর মোটরসাইকেল যোগে আসার পথে জয়পুরহাট -বগুড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে অফিসে আসার পথে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেলে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ