ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে নদী থেকে বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-২-২০২৪ দুপুর ২:৩৯

সাতক্ষীরা সদরের দক্ষিণ হাড়দ্দহ সীমান্তের ইছামতি নদী থেকে রিয়াজুল ইসলাম (৩০) নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে সীমান্তের ইছামতি নদীতে টহলরত ভারতীয় একটি ট্রলার ডুবে তার মৃত্যু হয়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ পাওয়া যায়। 

১৭ বিজিবির শাখরা টাউন শ্রীপুর কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবর রহমান জানান, রাতে আকস্মিক ঝড় ও প্রচুর বৃষ্টিপাত হয়। ওই সময় নদীতে বিএসএফের ট্রলার অবস্থান করছিল। ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। রাতেই বিএসএফ অভিযান চালিয়ে ট্রলারের মাঝিকে খুঁজে পায়। তবে তাদের একজন সৈনিক নিখোঁজ ছিলেন। নদীতে তখন জোয়ার ছিল। সকালে ভাটার সময় নিখোঁজ ট্রলার ও বিএসএফ সৈনিকের মরদেহ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ হাড়দ্দহ বালুরচরে পড়ে থাকতে দেখা যায়। তখন বিএসএফ উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহটি নিয়ে যায়। নিহত বিএসএফ সদস্যের কাছে থাকা অস্ত্র উদ্ধার হলেও ওয়্যারলেস পাওয়া যায়নি।

৩৩ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা ও ভারত সীমান্তের নদীতে ট্রলারডুবির ঘটনায়েএক বিএসএফ সদস্যের মৃত্যু হয়েছে। সেখানে বিজিবির স্থানীয় ক্যাম্পের সদস্যরা কাজ করছেন। 

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত