জয়পুরহাটে পুলিশ সুপার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত
জয়পুরহাটে পুলিশ সুপার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার সকাল সাড়ে ৭ টায় জেলার বটতলী মোড় থেকে পুলিশ লাইন গেইট পর্যন্ত এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে মোট ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পাবনা জেলার ইমরান হাসান মাত্র ২৪ মিনিটে ৭.৫০ কি: মি: অতিক্রম করে প্রথম স্থান অর্জন করে, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী আহসান হাবীব দ্বিতীয় স্থান অর্জন করে এবং তৃতীয় স্থান অর্জন করে নীলফামারীর শ্যামল চন্দ্র রায়।
পরে পুলিশ লাইন ড্রিল শেডে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য দেন , জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে.এম.এ মামুন খান চিশতী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শ্বী প্রমুখ ।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন অতিথিরা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ