ঘোড়াঘাটে ভাইস চেয়ারম্যান পদে আনসার ভিডিপি কমান্ডার মুক্তার হোসেনের গণসংযোগ
দিনাজপুরের ঘোড়াঘাটে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা আনসার ও ভিডিপি'র স্বেচ্ছাসেবী কোম্পানী কমান্ডার মুক্তার হোসেন গণসংযোগ ও মতবিনিয় শুরু করেছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮ টায় উপজেলার রাণীগঞ্জ বাজারে তিনি গণসংযোগের মাধ্যমে বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের নিকট দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময় সহ বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিমিময় করেন।
গনসংযোগ কালে তিনি বলেন, 'আপনারা দেখেছেন করোনা মহামারীর সময়ে আমি কিভাবে নিজের তহবিল থেকে গরীব মানুষের পাশে থেকে তাদের সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেছি। তখন আমি ভবিষ্যতে নির্বাচন করবো এমন কোনো চিন্তা ভাবনা নিয়ে সহযোগিতা করিনি। কিন্তু বর্তমানে পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে আমার জনগণের পাশে থেকে নির্বাচনে আশা উচিত বলে আমি মনে করে জনগণের পাশে থাকতে চাই'। তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, 'আমি আপনাদের, আপনারা আমার'। বিপদে পড়লে আপনারা সব সময় আমাকে পাশে পাবেন।এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যরা সহ অনেকে উপস্থিত ছিলেন।
তিনি জন্মসূত্রে ঘোড়াঘাট পৌরসভার ইসলামপুর এলাকার বাসিন্দা ও বর্তমানে ঘোড়াঘাট ইউনিয়নের নন্দনপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ