ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীর পৌরসভায় এক বেকারি শ্রমিক খুন


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৪ বিকাল ৫:৮

চট্টগ্রামের বাঁশখালীর পৌরসভা এলাকার মায়ের দোয়া বেকারিতে কর্মরত শাহ আলম (৩৫) নামে এক শ্রমিক খুনের ঘটনা ঘটেছে।

২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) ভোর সাড়ে ৫ টার দিকে পৌরসভাস্থ এজাহারুল হকের মালিকানাধীন মায়ের দোয়া বেকারি নামক এক খাদ্য তৈরি প্রতিষ্ঠানে এই শ্রমিক খুনের ঘটনা ঘটে। নিহত শাহ আলম সাতকানিয়া থানাধীন দক্ষিণ  রূপকানিয়া ইউপির ৯ নং ওয়ার্ডের মাইজপাড়ার জাহাঙ্গীর আলমের বাড়ীর মৃত নুর মোহাম্মদ এর ছেলে।

জানা যায়, নিহত শাহ আলম পৌরসভাস্থ মায়ের দোয়া বেকারিতে শ্রমিক হিসেবে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে কাজ সেরে ভাত খেতে বসে শাহ আলম, এসময় তার সাথে বেকারিতে কর্মরত অপর শ্রমিক পূর্ব জলদি লস্কর পাড়া ছিন্নি পুকুর পাড় এলাকার মাহবুব আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে, বিষয়টি জানতে পেরে বেকারি মালিক এজাহারুল হক তাদের দুইজনকে সরিয়ে দেয়। ওইদিন শাহ আলমসহ ৭/৮ জন শ্রমিক প্রতিদিনের ন্যায় রাতে বেকারিতে ছিলো। অপরদিকে মাহবুব আলম প্রতিদিনের মতো কাজ সেরে তার বাড়ীতে চলে যায়। বেকারিতে থাকা কয়েজন শ্রমিক ফজরের নামাজ পড়তে মসজিদে গেলে, নামাজ শেষে মসজিদ থেকে ফিরে এসে রক্তাক্ত অবস্থায় শাহ আলমকে মাটিতে পড়ে থাকতে দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে মৃত অবস্থায় শাহ আলমকে হাসপাতালে আনা হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

এবিষয়ে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত  সুধাংশু শেখের হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেকারি শ্রমিক নিহত শাহ আলমকে হত্যার আলামত পাওয়া গেছে, তবে কে বা কারা হত্যা করেছে সঠিক তদন্ত উদঘাটনে পুলিশ কাজ চালাচ্ছে। সন্দেহজনক কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্যে আনা হয়েছে। মাহবুব আলম নামে ওই শ্রমিক পলাতক রয়েছে। এবিষয়ে আইনানুগ প্রক্রিয়া অব্যাহত আছে। লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির