ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

দুই যুগের যাত্রী হয়রানির অবসান করলেন দুই সংসদ সদস্য


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২৩-২-২০২৪ বিকাল ৬:২

মাঝখানে প্রমত্তা বলেশ্বর নদ। এই নদের পূর্ব পারে পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়া আর পশ্চিম পারে বাগেরহাটের শরণখোলার রায়েন্দা খেয়াঘাট। এই দুই ঘাট থেকে খেয়া পারাপারে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে চলে আসছিল যাত্রী হয়রানি। 
১০টাকার খেয়া ভাড়া নেওয়া হতো ১০০টাকা থেকে কোনো কোনো ক্ষেত্রে ২০০/৩০০টাকাও। এমনকি হাতে বহনযোগ্য ব্যাগ বা মালামালেরও ভাড়া নিত ইজারাদারের লোকেরা। এছাড়া প্রতিনিয়ত ইজারাদারের হাতে লাঞ্চিত হতেন যাত্রীরা। এই খেয়াঘাট দুটি নির্যাতনের ঘাট হিসেবে পরিচিত সবার কাছে। অবশেষে সেই হয়রানি আর  নির্যাতন হাত থেকে যাত্রীদের মুক্ত করলেন দুই পারের দুই সংসদ সদস্য।  
যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বড়মাছুয়া ফেরিঘাটে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য শামীম শাহ নেওয়াজ এক সমঝতা সভার মাধ্যমে খেয়ার ডাক বন্ধ করে ফেরিতে যাত্রী পারাপারের সিদ্ধান্ত গ্রহন করেন। 
সভার সিদ্ধান্ত অনুযায়ী বড়মাছুয়া ও রায়েন্দা খেয়াঘাটের চলমান ইজারার মেয়াদ শেষ হওয়ার পরে আগামী বৈশাখ মাস থেকে কেউ আর এই দুই খেয়া ঘাটের ইজারা নিতে পারবেন না। এছাড়া শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) থেকে দুটি ফেরি যাত্রী ও যানবাহন পারাপারে নিয়োজিত থাকবে। প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক ঘন্টা পর পর দুই পার থেকে চলাচল করবে। ফেরিতে পারাপারের জন্য যাত্রীদের কাছ থেকে ১০টাকা করে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। 
যাত্রী হয়রানি বন্ধের এই সমঝতা সভায় মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমানসহ দুই উপজেলার আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ দুই পারের ভুক্তভোগী শত শত মানুষ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

ধামইরহাটে স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত হয়েছে। 

ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, গ্রামবাসীর প্রতিবাদ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী

উলিপুরে বিশ্বকাপ ফুটবলের উম্মাদনা কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা

নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

এমিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরে তিন মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নানা অভিযোগে নাগেশ্বরীর প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

ধামরাইয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে হেফাজত ইসলাম উদ্যোগে হিন্দু সনাতন ধর্মালম্বী ঋষি আশ্রমের বিরুদ্ধে মানববন্ধন