ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে আলো বেগম


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৩-২-২০২৪ রাত ১০:৪০

কেরানিগন্জ  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচন করার দৃড় প্রত্যয় নিয়ে জেলা এবং উপজেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে জনগনের পাশে থেকে কাজ করার উদ্দেশে গনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন আলো বেগম। বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী কেরানিগন্জের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরন  ও জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় কালে গনমাধ্যমকে নির্বাচনের অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি এক সাক্ষাৎকারে সাংবাদিকের কাছে বলেন  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শীতার কারনে ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে মাথায় রেখে কেরানিগন্জের মানুষের পাশে থেকে উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবানের লক্ষে কাজ করার ব্রত নিয়ে থাকতে আগ্রহ প্রকাশ করেন বর্তমান জনপ্রিয় মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম। এছাড়াও তিনি সকল শ্রেনীর মানুষের দোয়া ও সালাম জানিয়ে কেরানীগঞ্জ উপজেলার সকল জনগণের দোয়া নিয়ে তিনি আবারো মহিলা  ভাইস চেয়ারম্যান হিসাবে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। 

এক বক্তব্যে তিনি আরো বলেন কেরানিগন্জ উপজেলার সুযোগ্য এবং জনপ্রিয় ও তিন বারের মধ্যে দুই বার বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমদের সহযোগিতায় বর্তমান সরকারের ১৫ বছর অনেক উন্নয়ন করেছেন যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান। তিনি আবারো চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলে দুস্হ মহিলাদের বেকার ভাতা বাড়ানোসহ অসহায়দের পাশে থেকে সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবেন এছাড়া কেরানীগঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সর্বাত্বক ভুমিকা রাখবেন। তিনি  ঢাকার কেরানীগঞ্জ উপজেলা বারোটি ইউনিয়নের সকল জনগণের  জন্য সব সময় পাশে থাকবেন বলে জানান। 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের উন্নয়নের যে কাজ করেছে আমাদের বাংলাদেশে ৪৯২ টি উপজেলা আধুনিক শহর হিসাবে গড়ে তুলতে তিনি প্রত্যেকটা উপজেলায় বিভিন্ন প্রকল্পের যে পরিমান কাজ করেছেন বিগত দিনে  কোন সরকার এই ধরনের উন্নয়নের কাজ করেতে পারেনি। তিনি একথা বলেন আমি আগামীতে নির্বাচিত হলে কেরানীগঞ্জ উপজেলার প্রত্যেকটা ইউনিয়নকে মডেল শহর হিসাবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেবো। 


আমি কেরানীগঞ্জ উপজেলা প্রত্যেকটা ওয়ার্ড এর অসম্পন্ন থাকা কাজগুলোকে চিহ্নিত করে পরবর্তী নির্বাচনে বিজয়ী হলে সম্পন্ন করার জন্য কাজ করব বলে আশ্বস্হ করেন।  

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ