ক্রিকেট ছেড়ে এ কোন খেলায় মজেছেন ধোনিরা?
আইপিএল আবারও মাঠে গড়াবে, তবে তার জন্যে অপেক্ষা বাকি আরও এক মাসের। সেই টুর্নামেন্টকে সামনে রেখে এক মাস আগেই সংযুক্ত আরব আমিরাতে পা রেখেছে চেন্নাই সুপার কিংস। কোয়ারেন্টাইনও শুরু হয়ে গেছে ইতোমধ্যে। এই সময় মাঠে নামার অনুমতি নেই দলটির। ক্রিকেটাররা তাই সময় কাটাচ্ছেন নিজেদের মতো করে।
মাঠেই যেহেতু নামার উপায় নেই, ব্যাট বলের তুকতাক কবে কী করে? ক্রিকেটাররা তাই এই অখণ্ড অবসরকে বেছে নিলেন ভিন্ন কাজে ব্যবহার করতে। মহেন্দ্র সিং ধোনি যেমন মত্ত হলেন পুল খেলায়। তার সঙ্গে ছিলেন সতীর্থ দীপক চাহার। সম্প্রতি চেন্নাই সুপার কিংসের এক ভিডিওতে দেখা গেল এমন কিছুই।
তবে আপাতত অখণ্ড অবসর কাটালেও কোয়ারেন্টাইন শেষ হতেই ধোনিদের নামতে হবে অনুশীলনে। যেখানে ফিটনেস ফিরে পাওয়া কাঠখড় পোড়াতে হবে সবাইকে, ধোনিকে তো বটেই।
গেল বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার পর থেকেই ধোনি আইপিএল ছাড়া খেলছেন না আর কোথাও। তাই তার জন্যে ফিটনেসের লড়াইটা কঠিনই হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, এই আসর দিয়েই ধোনি খেলে ফেলতে পারেন তার শেষ আইপিএল।
গত আসরের তুলনায় এবার আমিরাতে নিয়মকানুন অনেকটাই শিথিল। ধোনি, সুরেশ রায়নারা আইপিএল খেলতে গিয়েছেন পরিবারকে সঙ্গে নিয়েই। আগের আসরে হোটেলে ঘোরাঘুরিতে ছিল কড়া নিষেধাজ্ঞা। এবার অবশ্য আগের মতো কড়া নিষেধাজ্ঞা থাকছে না। ক্রিকেটাররা নিজেদের মধ্যে আড্ডা মারতে পারছেন ইচ্ছেমতো। তবে আগের মতো রুটিন মেনে নিয়মিত করোনা পরীক্ষার ব্যবস্থা থাকছেই।
গেল আসরটা মোটেও ভাল যায়নি চেন্নাইয়ের। ১৪ ম্যাচে মাত্র ছ’টিতে জিতেছিল তারা। প্রথমবারের মতো খেলতে পারেনি প্লে-অফে। এবার দলটি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় ভাগে সেই অবস্থানটা ধরে রাখার চ্যালেঞ্জও আছে দলটির।
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি