সিংগাইরে এমপি টুলু'র পৃষ্ঠপোষকতায় পিতা-মাতার স্বরণে জেলাব্যাপী ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানিকগঞ্জের সিংগাইরে দেওয়ান কায়েছ উদ্দিন -জরিনা বেগমমের স্বরণে জেলাব্যাপী ৪র্থ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সিংগাইর উপজেলার বাইমাইল এলাকায় স্থানীয় এমপি বিশিষ্ট শিল্পপতি জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য শ্রেষ্ঠ দানবীর খ্যাত জাহিদ আহমেদ টুলু'র পৃষ্ঠপোষকতায় এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল মাজেদ খান ।
দিনব্যাপী অনুষ্ঠানে চমৎকার কুরআন তেলাওয়াত করে ১ম স্থান অধিকার করেন সিংগাইর উপজেলার জামির্ত্তার আল মাদ্রাসাতুল মুনাওয়ারা'র হেফজ বিভাগের ৪র্থ শ্রেণীর ছাত্র জুনায়েদ, ২য় স্থান অধিকার করেছেন একই উপজেলার শায়েস্তার মদিনাতুল উলম মাদ্রাসার ছাত্র ওসমান গণি ইবনে উমর ফারুক, ৩য় স্থান অধিকার করেছেন শিবালয় উপজেলার উথলী ইকরা তাহফিজুল কুরআন মাদ্রাসা ছাত্র তাকবির রহমান ইবনে মোঃ খলিলুর রহমান । উল্লেখ্য যে, ১ম স্থান অধিকারীকে এক লাখ, ২য় স্থান অধিকারীকে ৫০ হাজার এবং ৩য় স্থান অধিকারীকে ২৫ হাজার টাকাসহ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের সবাইকে ১০ হাজার টাকা দেয়া হয়েছে । মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগীসহ বহু গুণে গুনানিত্ব এমপি টুলু প্রতি বছরই তাঁর বাবা-মায়ের নামে এমন প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করেন ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied