সাভার কিন্ডারগার্টেন এসোসিয়েশনে স্কুল বেঞ্চ প্রদান করলেন -জিএস মিজান
সাভার উপজেলার থানা রোডের নিজ কার্যালয়ের সামনে ঢাকা জেলা যুবলীগের আহবায়ক জিএস মিজান বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীদের মাধ্যমে ঢাকা জেলার নতুন কমিটির আহবায়ক নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন।
শনিবার ২৪ ফেব্রুয়ারী সাভার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি হাজী আব্দুল ওয়াহাব, সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল কাদের সিদ্দিকী ও প্রচার সম্পাদক মোঃ সফিকুল ইসলামসহ নেতৃবৃন্দের হাতে সংগঠনের অধীনে ১৮ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ২৩০ টি স্কুল বেঞ্চ প্রদান করেন নব ঢাকা জেলা আহবায়ক জিএস মিজান।
এ সময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকদেরকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব। শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই বিতরন নিশ্চিত করেছেন। জিএস মিজান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ বাস্তবায়নে দলের কর্মী হিসাবে শিক্ষার প্রতি আন্তরিক বলেই কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পাশে থেকে সার্বিক সহযোগিতার করে যাবেন। তিনি নিজ কার্যালয়ে অনআনুষ্ঠিকভাবেই ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুদানস্বরুপ এই বেঞ্চ বিতরন করলেন।কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি হাজী আব্দুল ওয়াহাব ও সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল কাদের সিদ্দিকী সন্তোষ প্রকাশ করে বলেন ইতিপুর্বেও শিক্ষা প্রতিষ্ঠানের বেঞ্চ দিয়েছিলেন আজকের এই অনুদানে প্রমান করে তিনি একজন শিক্ষাবান্ধব রাজনৈতিক নেতা। ভবিষ্যতে তার মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য গত ১৭ ই ফেব্রয়ারী কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারন সম্পাদকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোঃ মিজানুর রহমান (জিএস মিজান)কে ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। তারপরই জেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও যুবলীগের সাধারন সম্পাদক ও সংসদ সংদস্য আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলকে । এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জিএস মিজান।
এমএসএম / এমএসএম
ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ
নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার
দুর্নীতি ও অর্থ আত্মসাৎ: পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ
বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয়ের বাকেরগঞ্জ থানা পরিদর্শন
বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন
রায়গঞ্জে দাম বাড়ার খবরে কমেছে সয়াবিন তেলের সরবরাহ
সাতকানিয়ায়-আদালতের আদেশ অমান্যের অভিযোগ ওঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বরিশাল বিএম কলেজের দুই শিক্ষার্থী
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ