ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আইসিসির সিদ্ধান্তে খুশি নয় বিসিবি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৮-২০২১ বিকাল ৫:৯

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে মাসে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এবার ভারতের তত্ত্বাবধানে বিশ্বকাপ হবে মধ্যপ্রাচ্যের দুই দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বকাপের মূল পর্ব খেলতে হলে আগে প্রথম পর্বের বাঁধা টপকাতের হবে বাংলাদেশ দলকে। যেখানে খেলতে হবে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমানের সঙ্গে। প্রথম পর্ব টপকালে সুপার টুয়েলভের টিকিট পাবে টাইগাররা। তবে এসব আয়োজনের আগে আগামী ১০ সেপ্টম্বরের মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড দিতে হবে অংশ নিতে যাওয়া দলগুলোকে।

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ দল ১৫ সদস্যের বেশি হওয়া যবে না। সাপোর্টিং স্টাফ আর টিম ম্যানেজমেন্ট মিলিয়ে সংখ্যাটা হবে সর্বোচ্চ ২৩ জনে। করোনাকালীন সময়ে ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ। তার সঙ্গে প্রথম পর্বে বাড়তি ম্যাচ খেলতে হবে টাইগারদের। সবে মিলিয়ে ক্লান্তি আর ইনজুরির শঙ্কাও মাথায় রাখতে হচ্ছে। আইসিসির এমন সিদ্ধান্তে মোটেও খুশি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আজ (রোববার) ১৫ আগস্টের শোক কর্মসূচি শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ডের মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই কম, আমার মনে হয়। মহামারীর কারণে তাদের অন্য নিয়ম থাকা উচিৎ ছিল, ব্যাকআপ খেলোয়াড় নেওয়ার নিয়ম রাখা উচিৎ ছিল।’

আইসিসি জানিয়েছে, ১৫ সদস্যের স্কোয়াডে বাইয়ে বাড়তি খেলোয়াড় রাখতে গেলে তার খরচ বহন করতে হবে বোর্ডগুলোকে। বিসিবির ভাবনা, বাড়তি অর্থ গুনতে হলেও ঝুঁকি নেবে না। অতিরিক্ত খেলোয়াড় নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ দল।

জালাল ইউনুস বললেন, ‘বাড়তি খেলোয়াড় নিলে নিজ নিজ খরচে নিতে হবে। সেটা করতে হচ্ছে। মহামারীর জন্য আরও ১-২ বছর দেখা উচিৎ এবং স্কোয়াড আরও বড় রাখা হলে ভালো হতো। তবে সুযোগ আছে, আপনি নিজের খরচে নিয়ে যেতে পারবেন।’

এমএসএম / এমএসএম

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি