ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ফেসবুকে পোস্ট দিয়ে এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীর আত্মহত্যা


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৪-২-২০২৪ দুপুর ৩:৪৪

 বলার ছিলো অনেক কিছু,বলা হলো না কিছু ফেসবুকে এ লেখা পোস্ট করে নিজ ঘরের ফ্যান এর সাথে গলায় ফাঁস দিয়ে শরীয়তপুরের ডামুড্যায় লামিসা জামান দিয়া নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

ডামুড্যা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ডামুড্যা পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ডামুড্যা এলাকার ইতালী প্রবাসী মনিরুজ্জামান বিপ্লব বেপারীর মেয়ে লামিসা জামান দিয়া (১৭) ২০২৪ সালে সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ে মানবিক শাখা থেকে এস এসএসসি পরীক্ষা দিচ্ছেন। উক্ত শিক্ষার্থীর প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান আজ শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় সময় লামিসা ওর রুমেই ছিলো এসময় ওর মা লাকি আক্তার বাড়ি ছিলো না ওর বাড়িতে ছিলো ও খালা এরপর অনেকক্ষন সময় ধরে লামিসার রুমের দরজা বন্ধ দেখে ওর খালা চিৎকার করলে প্রতিবেশীরা রুমের দরজা ভেঙে লামিসা কে ভ্যান্টী লেটারের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
 সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ জানান, লামিসা আমাদের স্কুলের খুব ভালো ছাত্রী ছিলো। বৃহস্পতিবার পরীক্ষার পরও কথা বল্লাম ওর সাথে। খোঁজ খবর নিলাম, জানতে চাইলাম পরীক্ষা কেমন হইছে ও বললো স্যার পরীক্ষা ভালো হয়েছে, কেন যে এমন করলো বুঝলাম না। 
ডামুড্যা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসরাত জাহান বলেন, স্বজন’রা দিয়াকে হাসপাতালে নিয়ে আসলে। আমি ওর প্রেশার ও হার্টবিট পরিক্ষা করে দেখি মৃত।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে । লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার