ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বড় শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতার কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেয়া হয়েছে


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৪-২-২০২৪ বিকাল ৫:৩৫
বড় বড় শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতার কারণে পঞ্চম ও ৮ম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেয়া হয়েছে বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, এখন তো আর পাবলিক পরীক্ষা নেই। সরকার বা বড় শিক্ষাবিদরা কেন এই পরীক্ষা উঠিয়ে দিয়েছে তা বোধগম্য নয়। তিনি মনে করেন, বড় শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতা এবং গ্রামের লোকদের সাথে প্রতিযোগিতায় বড় প্রতিষ্ঠানগুলো হেরে যাওয়ার কারণেই পঞ্চম ও ৮ম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেয়া হয়েছে। তিনি শনিবার দুপুরে ১৯ তম চিনাইর শিশু মেধাবৃত্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
 
তিনি আরো বলেন, দেশের শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের অগ্রণী ভূমিকা রয়েছে। এরই ধারাবাহিকতায় ইতিহাস, ঐতিহ্যের সাথে দেশপ্রেমকে যুক্ত করে ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার জন্যই প্রতিবছর চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। 
 
চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ প্রফেসর ফাহিমা খাতুন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরল হুদা ও তার সহধর্মীনি সাঈদা হুদা, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন প্রমূখ।  পরে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪৩ জন শিক্ষার্থীদের মাঝে ৬ লাখ ৪২ হাজার টাকা মেধাবৃত্তি প্রদান করেন।  

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন