কুতুবদিয়া সৈকতে ৯০টি ডিম দিয়েছে মা কাছিম
কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ রোমাইপারা সমুদ্র সৈকতে সংলগ্ন এলাকায় ৯০ টি ডিম দিয়ে সাগরে ফিরেছে মা কাছিম। এটি অলিভ রিডলি প্রজাতির মা কাছিম বলে জানিয়েছেন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) এ্যাক্টিভিটি ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর রিচার্স এসোসিয়েট সুলতান মাহমুদ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাতে রোমাইপারা সমুদ্র সৈকতে ডিমগুলো ছেড়ে সাগরে ফিরে মা কাছিম। ডিমগুলো সংগ্রহ করে কাছিম হ্যাচারিতে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
তিনি জানান, আগামী ৬০-৬৫ দিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। এর আগে একই জায়গায় ২৩ ফেব্রুয়ারী একটি মা কাছিম ৫৩ টি ডিম পাড়ে।
ইকোফিশের সাইন্টিস্ট ড. মোঃ শরিফ উদ্দিন জানান, কাছিম সমুদ্রের ময়লা আবর্জনা খেয়ে সমুদ্রকে পরিস্কার রাখে,জেলি ফিস/ নুইন্না খেয়ে মাছের বংশ বিস্তারে সহায়তা করে, সমুদ্রের খাদ্য শৃংখল সচল রাখে সামুদ্রিক পরিবেশ কে বিশুদ্ধ রাখে। সামুদ্রিক জীব বৈচিত্র্য রক্ষার জন্য কাছিম সংরক্ষণে সকল কে সচেতন হতে হবে ।
এমএসএম / এমএসএম
ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ
সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা
গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ
ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা
নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন
Link Copied