ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কাউন্সিলর প্রার্থীর বৈধতা চেয়ে সংবাদ সম্মেলন


মোয়াজ্জেম হোসেন, বকশীগঞ্জ photo মোয়াজ্জেম হোসেন, বকশীগঞ্জ
প্রকাশিত: ২৫-২-২০২৪ দুপুর ৪:৯

 জামালপুর জেলায় বকশীগঞ্জ পৌরসভায় নিজ ওয়ার্ডের ভোটার তালিকায় নাম না থাকার অভিযোগ করেছেন এক কাউন্সিলর প্রার্থী। কাউন্সিলর প্রার্থী ০৮ নং ওয়ার্ডে বসবাস করলেও তাকে ০৭ নং ওয়ার্ডের ভোটার তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে। 
অভিযোগকারী মোঃ আল-আমিন জানায় তার জাতীয় পরিচয়পত্র নং 3910723430720। জাতীয় পরিচয়পত্রে তার গ্রাম চরকাউরিয়া পশ্চিমপাড়া। 
ওয়ার্ড বিভাজন অনুসারে চরকাউরিয়া পশ্চিমপাড়া ০৮ নং ওয়ার্ডের গ্রাম। স্থায়ীভাবে চরকাউরিয়া পশ্চিমপাড়া অর্থ্যাৎ ০৮ নং ওয়ার্ডে বসবাস করলেও ভোটার তালিকায়  তার নাম দেখানো হয়েছে চর কাউরিয়া সীমার পাড় উত্তর অর্থাৎ ০৭ নং ওয়ার্ডে। 
ভুক্তভোগী আল আমিন আরও জানায় সে ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেও ০৭ নং ওয়ার্ডের ভোটার হওয়ায় সব যাচাই বাছাই শেষে তার প্রার্থীতা বাতিল করে জেলা নির্বাচন কর্মকর্তা।  
পরে আপিল করলেও তার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়নি। 
গত শনিবার বিকালে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করে ০৭ নং ওয়ার্ড থেকে ০৮ নং ওয়ার্ডে পুনঃঅন্তভুক্তি চায় ভুক্তভোগী কাউন্সিলর প্রার্থী আল আমিন।
 তিনি বলেন আমাকে সমাজিকভাবে হেয় করার জন্যই এমনটা করা হয়েছে। আমার বাবা ০৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন। 
আমরা  বংশপরম্পরায় ০৮ নং ওয়ার্ডের বাসিন্দা এবং নির্বাচন মুখি পরিবার। 
নির্বাচন থেকে দূরে রাখতেই এমনটা করা হয়ে থাকতে পারে বলে ভুক্তভোগী কাউন্সিলর প্রার্থী আল আমিন জানান তাছাড়া একই ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে এক ঠিকানা এবং ভোটার তালিকায় আরেক ঠিকানা হয় কি করে তা আমার বোধগম্য নহে।
জন্ম সনদ ও অন্যান্য কাগজপত্র যাচাই করে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করে প্রার্থীতা বৈধ ঘোষনা করার জন্য নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহবান জানান।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত