ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সকালের সময় এ সংবাদ প্রকাশ: গাইবান্ধা পাসপোর্ট অফিসের ৩ দালাল গ্রেপ্তার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৫-২-২০২৪ দুপুর ৪:১৪

পাসপোর্ট অফিসের বিভিন্ন অনিয়ম নিয়ে দৈনিক সকালের সময় -এ সংবাদ প্রকাশের পর দালাল চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে  পুলিশে সোপর্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার (২৫ ফেব্রুয়ারি ) বিশেষ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে দুদক।

রবিবার (২৫ফেব্রুয়ারি ) দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক হুমায়ূন শরিফ সকারের সময়কে -কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পাসপোর্ট কড়তে আসা ভুক্তভোগীরা জানায়, দালালচক্র নিয়ে সকারের সময়সহ বেশ কয়েকটি গণমাধ্যমে ধারাবাহিক কয়েকটি সংবাদ প্রকাশিত হয়। এরপর এসব সংবাদের ভিত্তিতে নামধারী দালাল চক্রের সদস্যদের ধরতে অভিযানে নামে দুর্নীতি দমন কমিশন রংপুর অঞ্চল ও সদর থানা পুলিশ। অভিযানে দালাল চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের রংপুর অঞ্চলের সহকারী পরিচালক হুমায়ন শরিফ বলেন, রবিবার দুদক ও থানা পুলিশের বিশেষ এক অভিযানে দালাল চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারকৃতদের গাইবান্ধা সদর পুলিশ কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই দালাল চক্রের সদস্য। বিভিন্নভাবে মানুষের কাছ থেকে তারা টাকা আত্মসাৎ করে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারণার বিষয়টি স্বীকার করেছে তারা।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান