ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক সেবাসমূহে অন্তর্ভুক্তিকরণ কর্মশালা


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৫-২-২০২৪ দুপুর ৪:১৬

দিনাজপুরের ঘোড়াঘাটে আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবাসমূহে অধিকতর অন্তর্ভুক্তির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমারের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। প্রোগ্রামের জেলা সুপারভাইজার সুমিত্র কুমার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ ঈসা, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিনিধি কমল চন্দ্র দাস প্রমুখ। কর্মশালায় বক্তারা আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য নিজ নিজ দপ্তর থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এ সময় অত্র প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আলমগীর হোসেন, আইসিভিজিডি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিদ্যুৎ কুমার সরকার, উক্ত প্রোগ্রামের বিরামপুর উপজেলার প্রতিনিধি সুজা মিয়া, ঘোড়াঘাট উপজেলার প্রতিনিধি জাহাঙ্গীর কবির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার