ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কে পতিতা সহ আটক -১০
দিনাজপুরের ঘোড়াঘাটে মোজাম পার্কে প্রকাশ্য পতিতাবৃত্তির অপরাধে ৫ জন পতিতা ও ৫ জন খদ্দেরকে আটক করেছে উপজেলা প্রশাসন।দীর্ঘদিন থেকেই মোজাম বিনোদন পার্কের আড়ালে প্রকাশ্য পতিতাবৃত্তির ব্যবসা করে আসছিলেন পার্কটির মালিক মোজাম্মেল হক মোজাম। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারী শনিবার বৈকাল ৫ ঘটিকার সময় পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রফিকুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ এর নেতৃত্বে কথিত এই বিনোদন পার্কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ খদ্দেরসহ ৫ নারীকে আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আব্দুল কাদের(২২), পার্বতীপুর মধ্যপাড়া এলাকার গাইসুল আজম(২৭),নবাবগঞ্জের সুজাউল হক(৪০),নবাবগঞ্জের শিবরামপুর এলাকার সারোয়ার(৩০),হাকিমপুরের ইটাই এলাকার মতিয়ার রহমান(৪০)।আটকৃত নারীরা হলো মাহবুবা (২৫) মাহি (১৮) মারিয়া (২০) শ্রাবণী (২৫) শারমিন (৩০)
জানা যায়, কয়েক বছর আগে নিজের বিশাল একটি আমের বাগানকে 'মোজাম বিনোদন পার্ক' রূপান্তরিত করার জন্য উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নেয় মালিক মোজাম্মেল হক। তার পর বাগানটির ভিতরে ১২ রুম বিশিষ্ট একতলা ভবন নির্মাণ করে প্রকাশ্যে সেখানে পতিতাবৃত্তি ব্যবসা করে আসছিলেন। এ নিয়ে স্থানীয় লোকজন প্রশাসনের কাছে বেশ কয়েকবার অভিযোগ দেন।
এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ পার্কটিতে অনেক বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল জরিমানাও করেছে।ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, সাজা প্রাপ্ত ৫ জন পুরুষকে ৭ দিনের জেল এবং প্রতি নারীকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, অশ্লীল কার্যক্রম পরিচালনার অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারায় ৫ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ