ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দীর্ঘ্য ১৯ঘন্টা পর নদীতে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার।


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৬-২-২০২৪ দুপুর ৪:৩৭

যশোরের অভয়নগরে কার্গো জাহাজ থেকে পন্য আনলোড চলাকালীন সময় হ্যান্ডলিং শ্রমিক মোঃ কাইয়ুম সর্দার(৩৫) নামের এক ব্যক্তি পানিতে পড়ে নিখোঁজ হন। সোমবার দুপুর ২ টা  সময় ১৯ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। গত রবিবার (২৫ ফেব্রয়ারি) রাত ৭ টার সময় উপজেলার মহাকাল মিস্ত্রীপাড়া সংলগ্ন  মেসার্স দেশ ট্রেডিংয়ের নিজ ঘাটে কাইয়ুম হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করছিল। পরে সারের বস্তাসহ পা পিছলে ভৈরব নদীতে পড়ে যান। স্থানীয় শ্রমিকদের সহায়তায় আজ তার লাশ উদ্ধার করা হয়েছে। কাইয়ুম সর্দার উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মোঃ শরিয়াতুল্লাহর ছেলে।

নিহতের কাইয়ুমের  স্ত্রী ও এক ছেলে এক মেয়ে সন্তান  রয়েছে। কাইয়ুমের শ্যালক ইয়াছিন মোল্লা জানান, এমভি তিশান কার্গো থেকে টিএসপি সারের বস্তা আনলোডের কাজ করছিলাম।  আমি কাইয়ুম ভাইয়ের পাশে আমার মাথায় ও বস্তা ছিল। আমিও হ্যান্ডলিং শ্রমিক হিসেবে  কাজ করি। এমন সময় কাইয়ুম ভাই মাথায় বস্তাসহ পানিতে পড়ে যায়।আমি ধরতে গিয়েও ব্যর্থ হই । তাৎক্ষণিক উপস্থিত অন্য শ্রমিকেরা তাকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু সেই থেকে কাইয়ুম ভাইকে খোঁজ করার চেষ্টা করেও পাওয়া সম্ভব হয়নি। আজ ১৯ ঘন্টা পর তার লাশ পাওয়া গেছে। দেশ ট্রেডিংয়ের পক্ষ থেকে কোন সহায়তা করা হয়নি।  স্থানীয়রা অভিযোগ করে বলেন, দেশ ট্রেডিং অনেক বড় একটা কোম্পানি কিন্তুু তাদের ঘাট  লেবার পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সংবাদ পেলেও তাদের পক্ষ থেকে কোন প্রকার উদ্ধার তৎপরতা দেখা যায়নি। যেটা খুবই দুঃখজনক। স্বজনদের দাবি, কাইয়ুম এর পরিবার খুবই হতদরিদ্র। তার পিতা মাতা কেউ বেঁচে  নেই এবং স্ত্রীসহ একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তাই দেশ ট্রেডিং এর পক্ষ থেকে বড় ধরনের একটা আর্থিক সহায়তা করা যায় কিনা দাবি করেন।দেশ ট্রেডিংয়ের এর অফিস বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভয়নগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক  ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডল বলেন, মাথায় বস্তাসহ কাইয়ুম  নদীতে পড়ে যায়।  দীর্ঘ ১৯ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যাপারে তাদের নেক দৃষ্টি  কামনা করেন। এ বিষয়ে অভয়নগর থানার এসআই দেলোয়ার বলেন, আমি ঘটনা স্থানে গিয়েছিলাম তথ্য সংগ্রহ করেছি, নিখোঁজ কাইয়ুম অসাবধানতাবশত সারের বস্তা নিয়ে পানিতে পড়ে যায়। ফায়ার সার্ভিসের একাধিক টিমের সহায়তায় দীর্ঘ ১৯ঘন্টা পর আজ দুপুর ২ টার সময় তার লাশ উদ্ধার করা হয়েছে । বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান