বিদ্যালয় প্রতিষ্ঠার তিন যুগেও নির্মান হয়নি সংযোগ রাস্তা
সিরাজগঞ্জের রায়গঞ্জে বেংনাই উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের কোনো রাস্তা নেই। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। একমাত্র পথ ধানক্ষেতের কর্দমাক্ত সরু আইল দিয়ে স্কুলে যেতে হয় তাদের। ১৯৮৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর দীর্ঘ ৩৬ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো রাস্তা তৈরি করা হয়নি।
সরেজমিনে গিয়ে দেখাযায়, বিদ্যালয়টির চারপাশেই ধানক্ষেত। ধানক্ষেতের সরু ও কাদাযুক্ত আইল দিয়ে পায়ে হেঁটে কোমলমতি শিশুরা স্কুলে যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়টিতে সব শ্রেণী মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা ১১৭ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে জান্নাত বলেন, যাতায়াতের রাস্তা না থাকায় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এ কারণে ছাত্র ছাত্রীরা স্কুলে আসতে চায় না। এই বর্ষা মৌসুমে সমস্যা আরো বেড়ে যায়। জমির আইল বরাবর একমাত্র পথ বৃষ্টি হলে কাদা পানিতে একাকার হয়ে যায়। তবে এই প্রতিষ্ঠানে তার ৬ বছরের চাকুরি জীবনে অনেক সরকারি দফতরে ঘুরে ঘুরেও কোন প্রকার লাভ হয় নি বলে আক্ষেপ করে সকালের সময়কে জানান। এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়টির সভাপতি বলেন, রাস্তা না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুর্ভোগের কথা বারবার জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে ছাত্র ছাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
বেংনাই উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই যাতায়াতের কোন রাস্তা নেই। রাস্তা না থাকার কারণে শিক্ষার্থীরা স্কুলে যেতে চায় না। বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মা বলেন, রাস্তা না থাকায় বাচ্চারা স্কুলে যেতে চায় না। বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকি । এ জন্য মাঝে মধ্যে স্কুলে গিয়ে বাচ্চার জন্য বসে থাকতে হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠা কালীন সময় থেকে চাকুরি করা সহকারী শিক্ষক লিয়াকত আলী বাবু বলেন, রাস্তা না থাকায় অনেক ভোগান্তি হয়। স্কুলে ছাত্র-ছাত্রীরা আসতে চায় না। অভিভাবকরা বাচ্চাদের দিতে চান না। বর্ষা মৌসুমে আরো বেশি সমস্যা হয়। জমির আইল দিয়ে আসতে গিয়ে বইখাতা ভিজে যাওয়ারও ঘটনাও ঘটছে। শুরুর দিকে প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী ছিল। এখন সব শ্রেনী মিলিয়ে পড়ে ১১৭ জন। রাস্তা না থাকার কারণে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নও হচ্ছে না। দুর্ভোগের কথা বারবার জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে দিন দিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী কমে যাচ্ছে। বিশেষ করে বিদ্যালয়ের পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ধানক্ষেতের কর্দমাক্ত সরু আইল দিয়ে স্কুলে যাওয়া আসা করতে হয় বছরের পর বছর। এ বিদ্যালয়ে ৬ জন শিক্ষক কর্মরত থেকে পাঠদান করাচ্ছেন। ৩৩ শতাংশ জমিতে ৩ টি শ্রেনী কক্ষ ও ১ টি অফিস কক্ষের ১ তলা ভবন নির্মীত হলেও আজ পর্যন্ত স্কুলে যাওয়ার জন্য কোন রাস্তা নির্মাণ হয়নি। বছর জুড়ে স্কুলের চতুর পাশের জমিতে পানি জমে থাকে।
এই বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী জায়েদা খাতুনের বাবা বলেন, এখানে স্কুল করেছে কিন্তু রাস্তা করবে কবে ? এ রাস্তা দিয়ে চলাচল করা যায় না। আমার মেয়ে একদিন স্কুলে যাওয়ার সময় পড়ে গিয়েছিল। আমিও একদিন স্কুলে মেয়ের টিফিন দিতে গিয়ে পড়ে যাই। বর্ষাকালে এ ধরনের সমস্যা আরো বেশি হয়। চতুর্থ শ্রেনীর ইলা খাতুন ও পঞ্চম শ্রেনীর রিয়া মনি খাতুনের সাথে কথা হলে তারা জানায়, এই রাস্তা দিয়ে স্কুলে আসা-যাওয়া করতে আমাদের খুব কষ্ট হয়। অনেকে ধানক্ষেতের কর্দমাক্ত সরু আইল দিয়ে যাতায়াতের সময় পানিতে পড়ে যায়। আবার আমাদের স্কুল মাঠে পানি কাদা থাকায় আমরা ভালোভাবে খেলতেও পারি না।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের কথা ভেবে বিদ্যালটির সামনে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিলো কিন্তু কালভার্টের সংযোগ স্থল থেকে মেইন রাস্তাটি অনেক উচুঁ থাকায় সেখানে সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হয়নি ।
এ বিষয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে দ্রুতই একটি সংযোগ সড়ক নির্মাণ করার ব্যবস্থা করা হবে। বিদ্যালয়ের এমন দুরবস্থার বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের যাতায়াতের দুরবস্থার বিষয়টি জেনেছি যত দ্রুত সম্ভব বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তার দূর্বস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা