ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কালাইয়ে ৫ হাজার মোটরসাইকেল নিয়ে চেয়ারম্যান প্রার্থীর শোডাউন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৬-২-২০২৪ দুপুর ৪:৫৪

প্রথমধাপে ৪ মে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচন কে ঘিরে মাঠে নেমে পরেছেন সম্ভাব্য উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করা প্রার্থীরা।

এরই ধারাবাহিকতায় উপজেলাবাসীকে প্রার্থিতার জানান দিতে ৫ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন  চেয়ারম্যান পদপ্রার্থী, কালাই উপজেলা  আওয়ামী লীগের সভাপতি ও টানা তৃতীয় বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে  জয়পুরহাট-বগুড়া সড়কের বালাইট এলাকা  থেকে এ শোডাউন শুরু হয়। পরে মোটরসাইকেলগুলো উপজেলার  বিভিন্ন এলাকায় সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে  গিয়ে শেষ হয়।

পরে এক পথ সভায় বক্তব্য দেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই পৌর সভার মেয়র রাবেয়া সুলতানা, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হেলাল উদ্দিন মোল্লা, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর,  জিন্দাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী প্রমুখ।

মিনফুজুর রহমান মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমি পর পর তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আজ আমার ভালোবাসার টানে হাজার হাজার মানুষ  এই মোটরসাইকেল শোডাউনে এসেছে।  আমার বিশ্বাস এবারো বিপুল ভোটে জয়লাভ করব।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত