ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে জাতীয় শোক দিবস পালন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২১ বিকাল ৫:৩৭

ভোলার লালমোহনে জাতীয় শােক দিবস পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনের প্রথম প্রহরে আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা ও অর্ধনমিত করে জাতীয় পতাকা উত্তোলন ‍এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, জাতির পিতার শাহাদাতবার্ষিকীতে জন্মদিন পালন করে ১৮ কোটি বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ করেছেন খালেদা জিয়া। যার এসএসসি সনদ, বিয়ের কাবিননামা ও পাসপোর্টে এক-একটি জন্ম তারিখ, অথচ ১৫ আগস্ট মিথ্যে জন্মদিন পালন করছেন তিনি। এ সময় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনকের শাহাদাতবার্ষিকীতে যারা মিথ্যা জন্মদিন পালন করে, তাদের বাংলাদেশের নাগরিকত্ব থেকে বাদ দেয়ারও দাবি জানান এমপি শাওন।

পরে বঙ্গবন্ধু জীবনী নিয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, লালমোহন সদর হাসপাতালে অক্সিজেন সিলিণ্ডার প্রদান করেন তিনি।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল হাসান রিমনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠেন নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত