খালিয়াজুরীতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নে লেপসিয়া লঞ্চ ঘাট থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি খোকন কুমার সাহা। আটককৃত মাদক ব্যবসায়ী অত্র উপজেলার লেপসিয়া গ্রামের মৃত লালু হোসেন মিয়ার ছেলে মোঃ খলিল মিয়া(৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারী ( বুধবার) বিকাল পাঁচ টার দিকে লেপসিয়া পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে গাঁজা ক্রয়- বিক্রয় প্রাক্কালে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খোকন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ আটক করে। তিনি আরও জানান, উপ- সহকারী পরিদর্শক আবুল কালাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার রাতে মামলা দায়ের করেছেন। আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী