রায়গঞ্জে ৫'শতাধিক কিশোরীরা পেলো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী
সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় ও স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৫'শতাধিক কিশোরী শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (স্যানিটারি ন্যাপকিন) বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শতভাগ জন্ম সনদ সম্পন্ন কারী ৫'শতাধিক কিশোরীদের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।ইউনিয়নের শালিয়াগাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (স্যানিটারি ন্যাপকিন) কিশোরী শিক্ষার্থীদের হাতে তুলে দেন ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন।এ সময় ইউপি সচিব মো. রোজিন পলাশ,হিসাব সহকারী পবন কুমার,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আখতার হোসেন সরকার,শিক্ষক জনিল কুমার মাহাতো,উদ্যোগক্তা নিবাস চন্দ্রসহ সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রমধর্মী উপহারের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ধামাইনগর ইউনিয়ন পরিষদের এই কর্মসূচীকে স্বাগত জানাই।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন