মুক্তি মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ 'যাতনা প্লাবন’
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে মুক্তি মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ ‘যাতনা প্লাবন’ । কবি পরিচয়ের আগেই আমরা মুক্তি মাহমুদকে দেখি সংস্কৃতির নানা ক্ষেত্রে বিচরণ করতে । মুক্তি মাহমুদ জন্মগ্রহণ করেন ১৯৭৮ সালের ২১শে সেপ্টেম্বর বরিশালে। তার পিতার নাম মোবারক আলী এবং মাতার নাম মৃত রাহিমা বেগম। পিতার সরকারি চাকরির সূত্রে জন্মের পর থেকেই তিনি চট্টগ্রামে বেড়ে ওঠেন। তার শৈশব, কৈশোর এবং তারুণ্য কেটেছে চট্টগ্রামের হালিশহরে। এক কথায়, তিনি এখন চট্টগ্রামেরই মানুষ। তার শিক্ষাজীবন কেটেছে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।
একই সাথে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর নাট্যকলার ছাত্র ছিলেন। ২০১৮ সালে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে প্রামাণ্য চিত্র নির্মাণ এবং চিত্রনাট্য লিখন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদপ্রাপ্ত হন। ২০১১ সালে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় অংশ নেন। ছোটবেলা থেকেই তিনি ডানপিটে স্বভাবের ছিলেন। স্কুল জীবন থেকেই তিনি রাজনীতি ও থিয়েটার কর্মী ছিলেন। চট্টগ্রামের থিয়েটার ওয়ার্কশপের নাট্যকর্মী হিসেবে তিনি মঞ্চে কাজ করেন দীর্ঘদিন। পাশাপাশি তিনি কবিতা লেখা, আবৃত্তি, সাংবাদিকতা এবং বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
২০২২ সালে তিনি বাংলাদেশ বেতারের নাটক বিভাগের অতিথি প্রযোজক এবং ২০১৫ সালে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। বর্তমানে তিনি টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এবং বাংলাদেশ ডকুমেন্টারি কাউন্সিলের সম্মানিত সদস্য। নির্মাতা হিসেবে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ডকুমেন্টারি নির্মাণ করে সুনাম অর্জন করেছেন। পাশাপাশি তিনি বেশ কিছু নাটক, টেলিফিল্ম এবং শর্ট ফিল্মও নির্মাণ করেছেন।
যাতনা প্লাবন বইটি প্রকাশিত হয়েছে বলাকা প্রকাশনী থেকে । আগ্রহীরা বইটি বাংলা একাডেমির একুশে বইমেলায় বলাকা প্রকাশনী স্টল ৩০৫ থেকে সংগ্রহ করতে পারবেন।
এমএসএম / এমএসএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নাহার একাডেমি হাই স্কুলে আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
শাহজালালের কার্গো ভিলেজে আবার আগুন: নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে নতুন উদ্বেগ
যে দিনে বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
ব্রিজের নিচে পড়েছিল মাথা ও দুই হাত, সবুজবাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ
ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি
বাংলাদেশ কংগ্রেসের ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা: ১০ দফা প্রস্তাব পেশ
ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭
উত্তরা পাসপোর্ট অফিসে র্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড
শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা
সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন