ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে শ্রদ্ধা ও স্মরণে শোক দিবস পালন


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২১ বিকাল ৬:১৫

সারাদেশের মতো চট্টগ্রামের ফটিকছড়িতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ করেন স্থানীয় সাংসদ আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, উপজেলা প্রশাসন, ফটিকছড়ি ও ভূজপুর থানা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজতৈনিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মাওলনা (বীরপ্রতীক) গণমিলনায়তে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউএনও মাে. মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাপুর রহমান, সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি খায়রুল বশর, পৌর মেয়র আলহাজ ইসমাইল হোসেন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, ভূজপুর থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দীনসহ অনেকে।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে দাঁতমারা বাংলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ। সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে  স্কুলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও অত্র বিদ্যালয়ের সভাপতি মো. আবু মনসুর। এ সময় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার