এক যুগ পর অভয়নগরে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মধ্যম আয়ের দেশ থেকে উন্নত বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে। ডিজিটালের ধাপ পেরিয়ে আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। আর সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যারা অগ্রণী ভূমিকা পালন করবে তারাই হচ্ছে ছাত্রলীগ। যশোরের অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারি) বিকালে ছাত্রলীগের এ বার্ষিক সম্মেলন নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, সহ-সভাপতি আল আমিন রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহামুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক অতনু বর্মন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আশরাফুর আলম অনিক, উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশিক হাসান স্বাগত। সম্মেলন উদ্বোধন করেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব।সম্মেলনের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এবং নতুন কমিটির বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে তিনি ঘোষণা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অভয়নগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. রওশন কবীর টুটুল, কাজী আহাদুর রহমান মামুন ও সরদার জসিম উদ্দিন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার