শ্রীপুরে আড়াই বছরের শিশুকে নির্যাতনের মামলায় সৎমা গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে দুবাই প্রবাসী মোস্তফা কামালের আড়াই বছরের শিশুকন্যা মরিয়ম আক্তারকে পায়ুপথ ও যৌনাঙ্গে নির্যাতনের মামলায় সৎমা আলিফা আক্তার রিপাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ময়মনসিংহের পাগলা থানার বাঁশিয়া গ্রামের আফাজ উদ্দিনের দুবাই প্রবাসী ছেলে মোস্তফা কামালের স্ত্রী।
অভিযুক্ত আলিফা আক্তার রিপা মাগুরা সদর উপজেলার ধনপাড়া গ্রামের রজব আলী বিশ্বাসের মেয়ে। শনিবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুর দাদা আফাজ উদ্দিন জানান, তার ছেলে মোস্তফা গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় ১৪ শতক জমি ক্রয় করে সেখানে পাঁচতলাবিশিষ্ট ভবন নির্মাণ করে। সেখানেই পরিবারের লোকজন বসবাস করছে। তার ছেলে দীর্ঘদিন দুবাই প্রবাসী। আট বছর আগে সাবিনা ইয়াছমিন নামে এক নারীকে পারিবারিকভাবে বিয়ে করান। তাদের কোলে শিশুকন্যা মরিয়ম আক্তারের জন্ম হয়। শিশুটির জন্মের পর দুবাই প্রবাসকালীন অভিযুক্ত আলিফা আক্তার রিপার সাথে মোস্তফা কামালের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। রিপাও বেশ কয়েক বছর দুবাই প্রবাসী ছিল। ওই সম্পর্ক পরে বিয়েতে গড়ায়। তারা উভয়ে দেশে ফেরে। পরকীয়ায় জড়িয়ে ওই নারী মোস্তফা কামালের প্রথম স্ত্রী সাবিনা ইয়াসমিনকে ত্যাগ করাসহ (বিবাহবিচ্ছেদ) একাধিক শর্ত দেয়। নারীর চাপে সকল শর্তে মোস্তফা রাজি হয়ে প্রথম স্ত্রী সাবিনা ইয়াসমিনের সাথে বিবাহবিচ্ছেদ ঘটায়।
আফাজ উদ্দিন আরো জানান, ওই সময় শিশু মরিয়মের বয়স ছিল চার মাস। প্রথম স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের পর আলিফা আক্তার রিপাকে বিয়ে করে মোস্তফা কামাল। বিয়ের পর গত ছয় মাস আগে তার আড়াই বছরের শিশুকে দ্বিতীয় স্ত্রীর কাছে রেখে আবার দুবাই চলে যায়। সম্প্রতি রিপা কোনো চিকিৎসকের পরামর্শে জানতে পারে সে কখনো মা হতে পরাবে না। এরপর থেকে বিভিন্ন কৌশলে স্বামী মোস্তফাকে গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় পাাঁচতলা বাড়িটি লিখে দিতে চাপ দিতে থাকে রিপা। বাড়ি লিখে দিতে রাজি না হওয়ায় ওই শিশুটির ওপর নির্যাতন শুরু করে সে। গত ১১ আগস্ট ওই বাড়িতে তার নাতনি মরিয়ম আক্তারের খোঁজ নিতে গিয়ে তাকে নির্যাতনের চিহ্ন দেখতে পান। নাতনির পায়ুপথ ও যৌনাঙ্গে নির্যাতনের চিহ্ন দেখে দাদা নাতিকে তাৎক্ষণিক প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখনে। মরিয়ম তার দাদার কাছে সৎমায়ের নির্যাতনের কথা বললেও সৎমা রিপা তা অস্বীকার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, শনিবার বেলা ১১টায় মামলা দায়েরের পর ওই দিন রাতেই মামলার একমাত্র আসামি রিপাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৫ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়।
এমএসএম / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী