শূন্য দোকানে মালামাল দিলো স্বপ্ন নিয়ে পথ চলা
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। মানুষ হিসাবে,মানুষের কাছ থেকে কী একটু সহানুভূতি পেতে পারে না? সিরাজগঞ্জের রায়গঞ্জের শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহিম(৪৫)। তাঁকে জীবিকা নির্বাহের জন্য স্বপ্ন নিয়ে পথ চলা নামক একটি সামাজিক সংগঠন উপহার দিয়েছেন দোকানের মালামাল। বৃহস্পতিবার বিকালে উপজেলার ভুইয়াগাঁতী বাসস্টান্ডে রাস্তার পাশে একটি টেবিল সম্বলিত মালামাল শুন্য দোকানে ফেসবুক বন্ধু নাজমুল ইসলাম রিয়াদ ও সামাজিক সংগঠন সুখ পাখীর অর্থায়নে স্বাভাবিক মালামাল হস্তান্তর করেন স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের সদস্যরা।
হস্তান্তরকালে সংগঠনটির প্রতিষ্ঠাতা এস.এম বাহাদুর আলীসহ সদস্য হুজাইফা হিজল, ফয়সাল,সাকিম আহমেদ শান্ত, এম.এ হোসাইন উপস্থিত ছিলেন।
দোকানের মালামাল পেয়ে আবেগে আপ্লুত হয়ে উপজেলার চর তেলিজানা এলাকার আব্দুর রহিম বলেন, ‘আমি খোলা আকাশের নিচে একটি টেবিল বসিয়ে সামান্য মালামাল নিয়ে বসে থাকতাম। স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠন দোকানের মালামাল উপহার দিয়ে আমাকে নতুন ভাবে জীবিকা নির্বাহের পথ তৈরী করে দিয়েছেন, এতে আমার পরিবার ভালভাবে চলবে, আমি তাঁদের আজীবন মনে রাখবো।’
সংগঠনের প্রতিষ্ঠা এস.এম বাহাদুর আলী জানান, স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠন সব সময় অবহেলিত মানুষের পাশে রয়েছে, অনেকের পূর্ণর্বাসনও করেছে, এরই ধারাবাহিকতায় শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহিম যে, একটি টেবিল বসিয়ে সামান্য খাদ্য সামগ্রী বিক্রি করে সংসারের ৫ জনের ভরণপোষণ করতে হিমশিম খাচ্ছিল তা দেখে আমরা তাঁর দোকানে মালামাল তু্লে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আজ তা হস্তান্তর করা হলো। আমরা এই বাজারে আগত সকলকে অনুরোধ করছি আপনারা তাঁর নিকট থেকে পণ্য ক্রয় করুন এবং ভালো কাজে পাশে দাড়াঁন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied