ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

স্ত্রীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন ময়মনসিংহ-৭ আসনের এমপি আনিসুজ্জামান

ত্রিশাল পৌরসভা উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে ছাড় নয়: ইসি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-৩-২০২৪ রাত ৮:৫৬

স্ত্রীকে পৌর মেয়র বানাতে মরিয়া এক এমপি। তাই তোয়াক্কা করছেন না নির্বাচনী আচরণ বিধির। ইসলামী সম্মেলন থেকে শুরু করে বিভিন্নভাবে স্ত্রীর পক্ষে ভোট চাইছেন তিনি। এমন কি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটের মাঠে কোনঠাসা করতে হুমকি দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ময়মনসিংহ-৭ আসনের স্বতন্ত্র এমপি এ বি এম আনিসুজ্জামানের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রিটার্নিং অফিসারসহ নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগও জমা পড়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, কোন এমপি তার স্ত্রীর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। আচরণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

অভিযোগে জানা যায়, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত জেলা আওয়ামী লীগ সদস্য এ বি এম আনিসুজ্জামান। এমপি হওয়ার পরই তিনি এলাকায় বিভাজনের রাজনীতি শুরু করেন। এমপি হলেও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বেশিরভাগ নেতাকর্মীর সাথে তার সুসম্পর্ক নেই। নিজে এমপি হওয়ার পর এবার স্ত্রী শামিমা আক্তারকে ত্রিশাল পৌরসভার মেয়র করার মিশনে নেমেছেন তিনি। এমপি হওয়া সত্ত্বেও এ বি এম আনিসুজ্জামান পৌরসভার ৯টি ওয়ার্ডে ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময়ের নাম করে তার স্ত্রী শামিমা আক্তারের পক্ষে ভোট চাচ্ছেন। এছাড়া বিভিন্ন ইসলামী সভায় নিজে উপস্থিত হয়েও তার স্ত্রীর পক্ষে ভোট চাচ্ছেন। আনিসুজ্জামান নিজে এমপি হওয়ার পর এখন স্ত্রীকে পৌর মেয়র করার যে অপচেষ্টা চালাচ্ছেন তাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ। এ পদক্ষেপকে পারিবারিককরণ হিসেবে মনে করছেন তারা। এতে দলের যোগ্য অন্য নেতারা বঞ্চিত হবেন বলেও মনে করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তাছাড়াও সাধারণ ভোটাররা বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তার স্ত্রীর পক্ষে কাজ করতে রাজি না হলে তাদেরকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন তিনি। এছাড়া এমপি আনিসুজ্জামান তার স্ত্রীর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনকেও নিয়মিত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। পৌর নির্বাচনের মেয়র প্রার্থী আমিনুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিতভাবে অভিযোগ করেছেন। 

এতে জানানো হয়, এমপি আনিসুজ্জামান নিয়মিতভাবে তার পক্ষের নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন। স্ত্রীর পক্ষে কাজ না করলে এমপি আনিসুজ্জামান পৌর নির্বাচনের পর দেখে নেয়ার হুমকিও দিয়েছেন। এছাড়াও এমপি আনিসুজ্জামান আচরণ বিধি লঙ্ঘন করে যাতে তার স্ত্রীর পক্ষে ভোট চাইতে ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারেন, তার প্রতিকার চেয়েছেন ভূক্তভোগী প্রার্থী মো. আমিনুল ইসলাম। সাধারণ ভোটার বলছেন, এমপি আনিসুজ্জামানের তৎপরতা সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তরায়। 

অভিযোগে আরও জানা যায়, কয়েকদিন আগে মেয়র প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী অফিসে এমপির ছোট ভাই আরিফ দেশীয় অস্ত্র ও লাঠিসোটাসহ প্রায় শ খানেক গুন্ডাপান্ডা নিয়ে উপস্থিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি-ধামকি দেন। চলে যাওয়ার সময় তার নির্বাচনী অফিস-কক্ষটি তালা মেরে দেয় এবং পরবর্তীতে ওই অফিস দখল করে এমপিপত্নীর নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। এসব বিষয়ে জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করেও এমপি আনিসুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।

Sunny / Sunny

আত্রাইয়ে নবাগত ইউএনও মো. মনিরুজ্জামান-এর যোগদান

মুক্ত গণমাধ্যম দিবস পালিত 

ভালুকায় ‘বাঁকাখাল’ খনন কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু

আদমদীঘি শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ধামইরহাটে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে মনোজ্ঞ আবৃত্তি প্রতিযোগিতা

পাঁচবিবির নাজমুল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক নির্বাচিত

স্মার্ট প্রযুক্তির ইয়ারা লিথিয়াম ব্যাটারি নিয়ে ইজিবাইক জগতে নতুন যুগের সূচনা

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

​রাণীনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রৌমারী টু ঢাকা মহাসড়কে সংস্কারের অভাবে খানাখন্দের সৃষ্টি ঝুকিনিয়ে চলছে যানবাহন

নাগেশ্বরীতে ভাতিজার বিরুদ্ধে চাচিকে ধর্ষণের অভিযোগ

জয়পুরহাটে জেলা পরিষদের উদ্যোগে ২৬ দিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন