ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
যশোরের অভয়নগরে শনিবার(২রা মার্চ) দুপুরে পুড়াখালী গ্রামের ফকির বাগান এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী আতিয়ার বিশ্বাস নিহত হয়েছেন।
নিহত আতিয়ার বিশ্বাস উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের বাসিন্দা। তিনি নিজ বাড়ি দিঘীরপাড় গ্রাম থেকে অন্যান্য দিনের মতো নোওয়াপাড়া বাজারে সরিষা বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পুড়াখালি ফকির বাগান এলাকায় মোড় ঘোরার সময় দ্রুতগামী একটি বালি বোঝায় ট্রাক আতিয়ার বিশ্বাসকে ধাক্কা দেয়, সে চাকার নিচে সাইকেলসহ পিষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেন। স্থানীয় লোকজন ছুটে আসলে ট্রাক চালক পালিয়ে চলে যায়। ঘটনাস্থলে স্থানীয় পাথালিয়া পুলিশ ক্যাম্পের এস আই মিজানুর রহমান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ঘটনার সংবাদ শুনে ছুটে আসেন স্থানীয় শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন। উপস্থিত হয়ে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলার সিদ্ধান্ত নেয়নি।পাথালিয়া পুলিশ ক্যাম্প ট্রাকটি জব্দ করেছেন।এদিকে দিঘীরপাড় গ্রামে আতিয়ার বিশ্বাসের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার যুবসমাজ এই ধরনের দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরছেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied