ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শেরপুরে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ উদ্বোধন


মানিক দত্ত,শেরপুর photo মানিক দত্ত,শেরপুর
প্রকাশিত: ৩-৩-২০২৪ দুপুর ২:৫১
 চারটি জেলা দল নিয়ে শেরপুরে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। ৩ মার্চ রোববার সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ভেন্যুতে বেলুন উড়িয়ে ওই চ্যাম্পিয়নশীপ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব মুকতাদিরুল আহমেদ। 
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তের সভাপতিত্বে ও  জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব মুকতাদিরুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। 
 
এসময় শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, শেরপুর ডিএসএ ক্রিকেট সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, স্থানীয় সাংবাদিকসহ জাতীয় ক্রিকেট বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলা দল এবং টাঙ্গাইল জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এই ভেন্যুতে ফেনী জেলা, টাঙ্গাইল জেলা, ঝিনাইদহ জেলা ও চাপাইনবাবগঞ্জ জেলা দল অংশ নিয়েছে। এ খেলা চলবে ১০ মার্চ পযর্ন্ত।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ