ঢাকা বৃহষ্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সীতাকুণ্ডে ৮ মার্চ থেকে শিবচতুর্দ্দশী মেলার সকল প্রস্তুতি সম্পন্ন


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৩-৩-২০২৪ দুপুর ৩:৫৫

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে আগামী ৮ মার্চ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী শিবচতুর্দ্দশী মেলা। মেলা কমিটি, স্রাইন কমিটি  ও প্রশাসন ইতিমধ্যে মেলার সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। সনাতন ধর্মাবলম্বীদের তীর্থক্ষেত্র সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে প্রতিবছর ফাল্গুণ মাসের শিবচতুর্দ্দশী তিথিতে (শিবরাত্রী) তীর্থযাত্রীদের তিনদিনের এ মেলা বসে। মেলায় এবছর ১০ লাখের বেশি দর্শনার্থীর সমাগম হবে আশা করছেন মেলা কমিটি । মেলা কমিটি সূত্রে জানা যায়, তীর্থযাত্রীদের মূল লক্ষ্য থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ২০০ফুট উপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় থাকা চন্দ্রনাথধাম পরিক্রমা করা। প্রতিবছর শিবচতুর্দ্দশীতে এ মন্দির পরিক্রমায় আঁকাবাঁকা পাহাড়ী পথ পাড়ি দিয়ে চন্দ্রনাথ ধামে উঠেন পূর্ণ্যার্থীরা। মেলায় চতুর্দ্দশী তিথিতে ব্যাসকুণ্ডে স্নান-তর্পন, গয়াকুণ্ডে পিণ্ডদান করে তীর্থ যাত্রীরা। তাছাড়া সীতাকুণ্ডে থাকা প্রায় ৫০টি মঠ-মন্দির পরিক্রমা করবেন। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় এ মেলাকে ঘিরে বসে তৈজসপত্র, পাঠ্যপুস্তুক, খাবারের দোকান, খেলনা, আসবাবপত্রসহ নানা পণ্যের দোকান। আর মেলায় আগত পূর্ণ্যার্থীরা ধর্মীয় আচার শেষ করে বাড়ী ফেরার আগে কেনাকাটা করে থাকেন। এদিকে শিবচতুর্দ্দশী স্নান ও তীর্থস্থান ভ্রমণ উপলক্ষে ৬ মার্চ দিবাগত রাত বুধবার হইতে ১২ মার্চ মঙ্গলবার পর্যন্ত তীর্থ যাত্রীদের সীতাকুণ্ড ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বিভিন্ন ট্রেনের যাত্রা বিরতি  দেওয়া হয়েছে। এই ব্যাপারে সীতাকুণ্ড রেলস্টেশন মাস্টার নিজাম উদ্দিন বলেন, আগামি বুধবার থেকে সীতাকুণ্ডে থামবে  ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম মেইল, কর্ণফুলী কমিউটার, ময়মনসিংহ থেকে বিজয় এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ও চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা ও সাগরিকা এক্সপ্রেস। এছাড়া সীতাকুণ্ড থেকে ছেড়ে যাচ্ছে সাগরিকা কমিউটার, কর্ণফুলী কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস ও ঢাকা মেইল। 

শিবচতুর্দ্দশী মেলার আইন শৃঙ্খলা প্রস্তুতি নিয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও মেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। নিরাপত্তা জনিত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চার'শ সদস্যসহ স্থানীয় সেচ্ছাসেবকরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। সীতাকুণ্ড রেল স্টেশনে যাত্রীবাহী প্রতিটি ট্রেন তীর্থযাত্রীদের সুবিধার্থে দাঁড়াবে।মেলার নিরাপত্তা জুড়ে দেড় কিলোমিটার এলাকা সি সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহের ১১ আসনে সেনা ও বিজিবি মোতায়েন, তৎপর র‍্যাবও

বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে 

মনপুরায় ব্যালট বাক্স পৌঁছানো শুরু, চূড়ান্ত প্রস্তুতিতে প্রশাসন।

বাঁশখালীর দক্ষিণ সাধনপুর সওদাগর পাড়া ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন

সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, ঝুঁকিপূর্ণ ৪৮ কেন্দ্র 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসনে বিজয়ের ক্ষেত্রে আশাবাদী - তুষার আহমেদ শুকুর। 

আজ বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে  ৩৯৪ বুথে ভোটাররা ভোট প্রদান করবেন

রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের ব্যালেট সহ সরঞ্জাম বিতরণ 

ত্রয়োদশ জাতীয় সংসদ র্নিবাচন-২০২৬ বাগেরহাটের সকল কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহন সামগ্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মেহেরপুরে স্থানীয় পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত-

দৌলতপুর সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন: নতুন কমিটি ঘোষণা

কুড়িগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত