মেয়রের হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা দাবি
ভোলার লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ হ্যাক করে পৌরসভার স্টাফসহ বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি চেয়েছে হ্যাকাররা। বিষয়টি জানতে পেরে লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পৌরসভার মেয়র।
মেয়র এমদাদুল ইসলাম তুহিন জানান, আমি হাসপাতালে চিকিৎসাধীন আছি জানিয়ে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেজর শামীম, পৌরসভার ইঞ্জিনিয়ার নিজাম, স্টাফ সাখাওয়াতসহ অনেকের কাছে টাকা চেয়েছে হ্যাকাররা।তিনি আরও বলেন, আজ ভোরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে নিশ্চুপ থাকে হ্যাকাররা। আমি অনুমান করলাম, তারা আমার নাম্বার ব্যবহার করে অন্য কারো সাথে কথা বলছে। তাই সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেই এবং আমার স্ত্রী ও মেয়ের নাম্বার দিয়ে বিভিন্নজনের সাথে যোগাযোগ করলে টাকা চাওয়ার বিষয়টি জানতে পারি এবং সকলকে টাকা না দেয়ার ব্যাপারে সতর্ক করি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন এর হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কার্যক্রম চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান