দীর্ঘ তিন যুগপর শুরু হলো বাঁশখালীর বঙ্গবন্ধু সড়ক সংস্কার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ এলাকাস্থ বঙ্গবন্ধু সড়ক উন্নয়ন, বঙ্গবন্ধু প্রেমি এই এলাকার প্রবীণ মুরুব্বিরা ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে সড়কটি বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করেন, তবে দীর্ঘ ৩৫ বছর যাবৎ এই ব্যস্তম সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি, এরই মধ্যে সড়কটির উন্নয়ন কাজ শুরু করায় প্রশংসায় ভাসছেন খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম হায়দার।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, বঙ্গোপসাগরের বেড়িবাঁধ থেকে উপকূলীয় এলাকার খানখানাবাদ ইউপির ৮ নং ওয়ার্ডের সুন্ধি পাড়া হয়ে আসা বঙ্গবন্ধু সড়কে মাটি ভরাটের কাজের চলমান দৃশ্য।ওই এলাকার ৭০ বছর উর্ধ্বে বয়সী বেশ কয়েকজন লোক বলেন, অতীতে কোন চেয়ারম্যান এই সড়কের কাজ করেনি। সাম্প্রতিকে সন্ধি পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেলেও যোগাযোগ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে পারেনাই। বর্তমান চেয়ারম্যান জসিম হায়দার সড়কটির কাজ করতেছে, তাই আমরা এলাকাবাসী তাকে ধন্যবাদ জানাই।
পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান জসিম হায়দার বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পালন ও উপকূলের মানুষের স্বপ্ন পুরণের লক্ষ্যে জনস্বার্থে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি, এরই মধ্যে প্রায় ২০ কোটি টাকার উর্ধ্বে এলজিইডিসহ সরকারি বরাদ্দ এনেছি, ওইসব বরাদ্দ থেকে বিবি চৌধুরী সড়ক, আব্দুল হালিম সড়ক, ডোংরা রায়ছটা সড়কের কার্পেটিং কাজ সম্পন্ন ও চলমান রয়েছে। এছাড়াও জরাজীর্ণ হয়ে পড়া বিভিন্ন সড়কের রিপিয়ারিং কাজসহ বেশি কয়েকটি সড়ক ব্রিক সলিন কাজ সম্পন্ন করেছি। আর অসমাপ্ত কাজ গুলো করতে মাননীয় সাংসদ আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপির সুদৃষ্টি কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য দিদারুল আলম,মোঃ জায়নাব, লিয়াকত আলী চৌধুরী, রুহুল আমিনসহ অন্যান্য ইউপি সদস্যরা।
তিনি আরো বলেন, ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধের পর বঙ্গবন্ধু প্রেমি এই এলাকার প্রবীণ মুরুব্বিরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পিতা ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু সড়কটি উৎসর্গ করেছিলেন। তবে দূর্ভাগ্য হলেও সত্য যে দীর্ঘ ৩৫ বছর যাবত সংস্কার বা কোন ধরনের উন্নয়ন না হওয়ার ফলে সড়কটি বিলিন হয়ে অস্তিত্বহীন হয়ে পড়েছে। ৮ নং ওয়ার্ডের সন্ধি পাড়া, সাইট পাড়া, রায়ছটা, প্রেমাশিয়াসহ বিভিন্ন এলাকায় মাদ্রাসা, স্কুল, কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ প্রতিনিয়ত অন্তত ১০/১৫ হাজার মানুষের একমাত্র যাতায়াত মাধ্যম হচ্ছে এই বঙ্গবন্ধু সড়ক। তাই মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে জন দুর্ভোগ দূর করতে বঙ্গবন্ধু সড়কটির কাজ শুরু করেছি। এই সড়কের ৪ কি.মি. কাজের মধ্যে বেশিরভাগ অংশে প্রায় ৩/৪ ফিটের বেশি আবারও কোনো কোনো অংশে তার চেয়ে আরো বেশি পরিমাণ মাটি ভরাট করতে হচ্ছে। সড়কটির দুইপাশ থেকে মাটি নেওয়ার ব্যবস্থা না থাকার ফলে অনেক দুর থেকে ওইসব মাটি সংগ্রহ করে কাজ চালিয়ে যাচ্ছি। তবে এই সড়কটির যথাযথ উন্নয়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন চেয়ারম্যান জসিম হায়দার।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি