পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দিনমজুর নিহত
খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোছাল সরদার নামে একজন দিনমজুর নিহত হয়েছেন। নিহত মোছাল সরদার(৫২) উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের মান্দার সরদারের পুত্র। এই ঘটনায় আহত হয়েছেন ভ্যান চালকসহ দুইজন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন ইব্রাহিম গার্ডেন পার্কের পাশে। নিহত মোছাল সরদারকে বহনকারী ইঞ্জিন চালিত ভ্যানচালক লিটন জানান, আনুমানিক সকাল ১০ টার দিকে কাজের সন্ধানে ডুমুরিয়ায় যাওয়ার পথে নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন ইব্রাহিম গার্ডেনরং কাছে পৌঁছালে পিছন থেকে ধাক্কা দিলে পড়ে যায়। এসময় দ্রত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা দেওয়া শুরু করার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্মরত চিকিৎসক শাকিলা আফরোজ জানান, নিহতের বুকে ও মাথায় প্রচন্ড আঘাত লাগে। এসময় আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাইকগাছা থানার ওসি মোঃ ওবায়দুর রহমান জানান, নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন