আখাউড়ায় মাটি খুঁড়ে একাত্তরের মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার
আখাউড়ায় মাটি খুঁড়ে একাত্তরের মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। সোমবার উপজেলার উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর গ্রামের হাসেম মিয়ার বাড়ি থেকে ওই মর্টারশেলটি উদ্ধার করা হয়। আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান যুগান্তরকে জানান, উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশে হাসেম মিয়ার বাড়িতে মাটিকাটার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মাটির নিচ থেকে বড় আকারের একটি মর্টারশেল বেরিয়ে আসে। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ সেটিকে নিজেদের হেফাজতে নেয়।আখাউড়া থানার ওসি নূরে আলম যুগান্তরকে বলেন, এটি ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সেই সময় শেলটি অবিস্ফোরিত থাকে। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে নিয়ে মাটির গর্তে নিরাপদ স্থানে রেখেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনানিবাসের বোমা বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান