শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
মাদারীপুর জেলার শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসের চাপায় শহিদ সরদার(৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। নিহত শহিদ সরদার ফরিদপুর জেলার সালথা উপজেলার জগিকান্দা এলাকার মান্নান সরদারের ছেলে।
শিবচর হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার(৪ মার্চ) সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলে পিছন থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি ছিটকে সড়কের ডিভাইডারে সজোরে আছড়ে পড়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান,'সকাল সাড়ে ৮ টার দিকে দূর্ঘটনাটি ঘটে। একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়।'
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাকিল আহমেদ বলেন,'খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। তবে কোন্ পরিবহনের সাথে দূর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।'
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা