ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বাঞ্ছারামপুরে বেপরোয়া গতির মোটর সাইকেল কেড়ে নিলো শিশুর প্রাণ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৪-৩-২০২৪ দুপুর ৪:৪৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নানার বাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেল চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ আয়াত (৪)। সে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের মামুন সিকদারের ছেলে। 
উপজেলার পাড়াতলী গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় রাস্তার পাশে মায়ের সাথে দাঁড়িয়ে ছিল আয়াত। রবিউল নামের এক মোটরসাইকেল আরোহী বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। পরে আয়াতকে তাৎক্ষণিক বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করলে রাস্তায় সে মারা যায়। 
নিহতের মা ফারজানা আক্তার এনি বলেন, আয়াত আমার সাথে রাস্তার পাশে ছিল। হঠাৎ রবিউল নামের এক মোটরসাইকেল আরোহী বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। আমরা তাৎক্ষণিক আয়াতকে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে আসি। কর্তব্যরত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করলে রাস্তায় এসে মারা যায়। আমি এর সঠিক বিচার চাই।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম জানান, আমরা শুনেছি আয়াত নামে ৪ বছর বয়সী একটি শিশু বেপরোয়া গতির মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন