ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সাভারে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে বাড়ি দখল চেষ্টার অভিযোগ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৫-৩-২০২৪ দুপুর ৩:১

ঢাকার সাভারে সাবেক পৌর কাউন্সিলর আয়নাল হক গেদুর বিরুদ্ধে অসহায় এক পরিবারের বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে জাতীয় জরুরী পরিষেবা ৯৯৯-এ ভুক্তভোগীর ফোন পেয়ে সাভার মডেল থানা পুলিশ দখল ঠেকিয়ে দেয়।

বাড়ি রক্ষা এবং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য পরিবারটি সাধারণ ডায়েরির মাধ্যমে (জিডি নং-২৫৮) সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান, পিপিএম এর  কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ডিউটি অফিসার এসআই মো: মাজহারুল ইসলাম। এরআগে রবিবার সাভার পৌরসভার আনন্দপুর এলাকার বাসিন্দা ইভান ইবনে আসাদ এ আবেদন করেন। সাভার মডেল থানা পুলিশ আবেদনটি গ্রহণ করেছে।

অভিযুক্তরা হলেন, সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আনন্দপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে আয়নাল হক গেদু (৬১), আয়নাল হকের ছেলে রাজীব হোসেন (৩৬), ইমন (২১) ও আঁখি ওরফে লেডি আঁখি। এছাড়াও আয়নাল হক গেদুর অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সাধারণ ডায়েরির আবেদনে উল্লেখ করা হয়, আমার পৈত্রিক ৫ শতাংশ সম্পত্তিতে আমি, আমার স্ত্রী এবং আমার সন্তানদের নিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি। এই সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা নং - ২৪২/২৩ চলমান রয়েছে। কিন্তু আয়নাল হক গেদু তার সহযোগীদের নিয়ে আমার পৈত্রিক সম্পত্তি দখল করার চেষ্টা করে আসছে। আমি ও আমার পরিবার বাধা প্রদান করলে আয়নাল হক ও তার ছেলে রাজীব হোসেন আমাকে এবং আমার পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে হত্যার হুমকি দেয়। রবিবার (৩ মার্চ) দুপুর ২ টার দিকেও আমার বাসার রুমের তালা ভেঙ্গে ব‌্যাপক  ক্ষতি সাধন করে, আমি বাধা দিলে আমাকে হত্যার চেষ্টা চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৩০ আগস্ট এই বাড়ীটি দখল করার জন্য সাইনবোর্ড লাগানোর চেষ্টা করে আয়নাল হক গেদু। এ ঘটনায় সাভার মডেল থানায় ইভান ইবনে আসাদ বাদী হয়ে (জিডি নং-৫০৩) ও অভিযোগ দায়ের করেন। একই দিনে ভুক্তভোগী ইভান ইবনে আসাদ ও তার স্ত্রী ফাতেমা জেসমিনকে মারধরের ঘটনায় আয়নাল হক গেদু , তার ছেলে রাজীব হোসেনসহ সহযোগী আরো ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলায় প্রভাব খাটিয়ে সাবেক কাউন্সিলর আয়নাল হক গেদু পার পেয়ে পুনরায় ক্যারাম বোর্ড ঢুকিয়ে বাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ অবস্থায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিজ্ঞ আদালতে দায়ের হওয়া দেওয়ানী মামলার বাদী ও ভুক্তভোগী ইভান ইবনে আসাদের বাবা আসাদুর রহমান এরশাদ বলেন, আমি সাভার  আনন্দপুর এলাকার মোসাম্মৎ খোদেজা বেগমকে প্রায় ৩২ বছর আগে বিয়ে করি। আমাদের দাম্পত্য জীবনে দুইটি সন্তান হয়। ছেলে সন্তান হওয়ায় খুশি হয়ে আমার মা আমার নামে ঢাকা কালেক্টরির ১৭৪৪ নং তৌজিভুক্ত  আনন্দপুর মৌজার ১১৫ নং খতিয়ানের এসএ - ১৮২ নং দাগ, আরএস-১৭২ নং দাগের ৫ শতাংশ সম্পত্তি সাভার সাব-রেজিস্ট্রি অফিসে ১২৯৫২ নং দলিল মূ‌লে ১০ অক্টোবর ১৯৯৬ সালে লিখে দেন। দীর্ঘদিন আমি প্রবাসে থাকায় আমার স্ত্রী পরকীয়ার লিপ্ত হয়। এই শোকে আমি প্রবাসেই থেকে যাই। আমার সন্তান ইভান ইবনে আসাদ আমার মায়ের দেওয়া ওই সম্পত্তিতে বসবাস করে আসছে। আমি দেশে এসে জানতে পারি আমার সাবেক স্ত্রী খোদেজা বেগম একটি জাল দলিলের মাধ্যমে সম্পত্তিটি নিজের দাবি করে তার আপন চাচাত ভাই আয়নাল হক গেদুর মাধ্যমে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞ আদালতে এই সম্পত্তি নিয়ে দেওয়ানী মামলা চলমান রয়েছে। এই বাড়ি দখল হলে আমার ছেলে ইভান ইবনে আসাদ স্ত্রী-সন্তান নিয়ে পথে বসবে।

তবে অভিযুক্ত আয়নাল হক গেদু ওরফে গেদু কবিরাজ বাড়িটি নিজের ক্রয়কৃত সম্পত্তি বলে দাবি করেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ঘটনা তদন্তের পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

জুড়ী বড়লেখার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রূপরেখা তৈরি করা হয়েছে- এমপি মিঠু

নবীনগরে ইউপি চেয়ারম্যান ও ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদকের অভিযোগ

বাগেরহাটে গান গাইতে না পারায় শিক্ষকের লাঠির প্রহারে শিক্ষার্থী আহত, বিচার দাবি অভিভাবকের

পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

পাঁচবিবিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক-১

"রাণীনগরে বিদ্যুৎতের যাওয়া আশাই উৎপাদনে ব্যাহত ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা চাষীদের

ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগ স্থগিত করে হাইকোর্টের রুল

সাতকানিয়ার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের ২০০ একর বনভূমি উদ্ধার

আত্রাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক লাঞ্ছিত