ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন, লড়াই হবে দ্বিমুখী


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৫-৩-২০২৪ দুপুর ৪:১২
 ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ শনিবার । উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। কিন্তু জেলাজুড়ে আলোচনা চলছে যে, নির্বাচনের এই লড়াই হবে দ্বিমুখী।এরা হলেন— জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুইবারের সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন (চশমা প্রতীক), জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল আলম এমএসসি (আনারস প্রতীক) এবং  জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করা মো. বিল্লাল মিয়া (ঘোড়া প্রতীক)।
 
জেলার ৬টি সংসদীয় আসন, ৯টি উপজেলা, ৫টি পৌর সভা ও ১০০টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ গঠিত। চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ভোটার ১৩৮৪ জন।এর মধ্যে রয়েছে— নাসিরনগর উপজেলায় ১৭১ জন, সরাইল উপজেলায় ১১৯ জন, আশুগঞ্জ উপজেলায় ১০৪ জন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৬১ জন, বিজয়নগর উপজেলায় ১৩০ জন, কসবা উপজেলায় ১৪৬ জন, আখাউড়া উপজেলায় ৮১ জন, নবীনগর উপজেলায় ২৮৮ ও বাঞ্ছারামপুর উপজেলায় ১৮৪ জন ভোটার।প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা জোরোশোরে প্রচার-প্রচারণা শুরু করেছেন। শহরে ও গ্রামের বিভিন্ন সড়ক ও বাজারে শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার।জেলাজুড়ে আলোচনা আছে নির্বাচনের এই লড়াই হবে দ্বিমুখী। হেলাল অথবা শফিকুলের মধ্যে একজন হবেন পরবর্তী জেলাপরিষদ চেয়ারম্যান। জেলা পরিষদের নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া না হলেও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ থেকে মো. হেলাল উদ্দিনকে দলের একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে সমর্থন দেওয়া হয়েছে।
 
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল আলম এমএসসি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তিনি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ৫ বছর চেয়ারম্যান থাকাকালে তিনি জেলার ৯টি উপজেলাতেই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে শফিকুল আলম এমএসসি জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের কাছে হেরে যান। উপ-নির্বাচনে শফিকুল আলম এমএসসি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
আপরদিকে মো. হেলাল উদ্দিন আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা। ছাত্রলীগের মাধ্যমেই রাজনীতিতে হাতে খড়ি মো. হেলাল উদ্দিনের। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক আহবায়ক। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় দুই বার মেয়র নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। মো. হেলাল উদ্দিন চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।অপর চেয়ারম্যান প্রার্থী মো. মো. বিল্লাল মিয়ার রাজনৈতিক কোনো পদ-পদবী নেই। পেশায় ব্যবসায়ী বিল্লাল মিয়া গত জেলা পরিষদ নির্বাচনে আশুগঞ্জ উপজেলা থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিল্লাল মিয়া সদস্য পদ থেকে পদত্যাগ করে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুল আলম এমএসসি বলেন, চেয়ারম্যান থাকাকালে ৫ বছর জেলার সকল উপজেলাতেই কাজ করেছি। তিনি আগামী নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী মো. হেলাল উদ্দিন বলেন, দল আমাকে সমর্থন দিয়েছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। উল্লেখ্য, ২০২২ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন। কিন্তু আল-মামুন সরকার দায়িত্বভার গ্রহণের পর এক বছর পূর্ণ হওয়ার আগেই ২০২৩ সালের ২ অক্টোবর তিনি মৃত্যুবরণ করলে জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ মার্চ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন