প্রবাসে যাওয়া হলো না সামাদের: সড়কেই ঝরল প্রাণ
মৌলভীবাজার জেলার জুড়ীতে ট্রাকের ধাক্কায় আব্দুস সামাদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকের চালককে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
নিহত যুবক কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে। সামাদ জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর গ্রামে তার মামা মোঃ গিয়াস উদ্দিনের বাড়ীতে থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহী ওই যুবকের। এসময় নিহত যুবক ট্রাকের চাকার নিচে পড়ে যায়। ট্রাকটি তাকে ৪/৫ হাত হেছরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ঐ যুবকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুস সামাদের পিতা আব্দুর রশীদ জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজারের ইনজাদ আলী মার্কেটে সেলাইয়ের কাজ করেন। নিহত সামাদ তার নানা বাড়ী বাছিরপুরে থাকত বলে জান যায়।
আব্দুস সামাদের মামা সাবেক ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন জানান, সামাদ আমাদের বাড়িতে থেকেই টাইলসের কাজ করত। আগামী সপ্তাহে তার কাতার যাওয়ার কথা ছিল। কিন্তু আজ ট্রাকের ধাক্কায় আমার ভাগ্নেকে লাশ হয়ে ফিরতে হলো। এভাবে সড়কে আর কত প্রাণ ঝরলে আমরা সচেতন হব।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, নিহত ওই যুবক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।
এ বিষয়ে জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, সড়ক দুর্ঘটনায় যুবক নিহতের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এঘটনার জড়িত ড্রাইবারকে গ্রেফতার করার পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
রায়গঞ্জে তীব্র গরমে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন
বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে হামলা, ভাংচুর, ৪ জনকে রক্তাক্ত জখম, থানায় মামলা
বরগুনায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
জনপ্রতিনিধি নেই, তবু সন্ধ্যা পর্যন্ত চলছে দাপ্তরিক কার্যক্রম
তিতাস উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু