ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের কিশোর রিয়নের সাড়া জাগানো উদ্ভাবন : "এ,আই চ্যাট বোট"


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৫-৩-২০২৪ দুপুর ৪:৩৫

ঠাকুরগাঁওয়ে "এ,আই চ্যাট বোট" তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ওয়াদুদ আল রিয়ন নামে এক কিশোর। "আইটিআইসিজিপিটি ডট টপ" নামক চ্যাট বটে যে কেউ ২০২৩ সালের মধ্যে ঘটে যাওয়া ঘটনার বাপারে প্রশ্ন করে পেয়ে যেতে পারেন উত্তর। এছাডাও অন্যান্য যে কন বিষয়ের উপরে করা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন নিমিষেই। এ বিষয়ে রিয়নের সাথে কথা বলে জানা যায়, তার চ্যাট বোটে ২০২৩ সাল পর্যন্ত যাবতীয় তথ্য সন্নিবেশ করা রয়েছে। এখানে বাংলা-ইংরেজিসহ যে কোন ভাষায় প্রশ্ন করলে মুহুর্তেই মিলবে উত্তর। কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে গুগল এ গিয়ে সার্চ করতে হবে Iticgpt.top. এটি সার্চ করার পর নতুন একটি ইন্টারফেস আসবে। সেখানে Ask your queation এর ঘরে আপনার প্রয়োজনীয় প্রশ্ন টাইপ করে Ask এ চাপলেই মিলবে উত্তর। মজার বিষয় হচ্ছে, আপনি এই চ্যাট বোটের সাহায্যে বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান, কবিতা, গান, ছড়া, টেবিলসহ যে কোন প্রশ্নের উত্তর পাবেন। যেমন আপনি "নদী, নালা, চাঁদ, সুর্য দিয়ে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মত করে একটি কবিতা লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে চ্যাট বোটে শুধু "নদী, নালা, চাঁদ, সুর্য দিয়ে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মত কবিতা" লিখে সার্চ করলেই আপনাকে চমৎকার কবিতা লিখে দিবে। বা আপনি সেখানে কোন অংক দিলেন, তার সমাধান দিয়ে দিবে, বা কিছু বিষয় নিয়ে গুনী শিল্পীদের মত গান বানাতে চাইছেন। তাহলে আপনার গানের কথাগুলি দিয়ে কোন শিল্পীর মত গান চাইছেন সেটি লিখে সার্চ করলেই গান পেয়ে যাবেন।  এছাড়াও আপনি যা চাইবেন, তাই খুজে দিবে Iticgpt.top.রিয়ন জানায়, সে ২০২২ সালে এইচ,এস,সি পাশ করে। বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটিতে  অনার্স ভর্তি পরীক্ষা দিচ্ছে। জেলার বালিয়াডাংগি উপজেলার হলদিবাড়ি গ্রামের মো: আব্দুল গামার ছেলে ওয়াদুদ আল রিয়ন। বাড়িতে বসেই ইউটিউব দেখে "গুগল জিমেনী" ফাইন টিউন করে "আইটিআইসি জিপিটি ডট টপ"  -সব জানে, নামক এ,আই চ্যাট বোটটি তৈরী করেছেন। হলদিবাড়ি গ্রামের সাধারণ কৃষকের ঘরের সন্তান রিয়নের বানানো চ্যাট বোটটি ইতিমধ্যে তার বন্ধু-বান্ধব ও নিজেদের কাছের মানুষজন ব্যাবহার করলেও আগামীতে পুরো দেশের মানুষজন এটি ব্যাবহার করবে বলে প্রত্যাশা তার। ভবিষ্যতে এ,আই, রোবটিক্স নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে বলে জানায় রিয়ন।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার