কাপাসিয়া নদী চরের মাটি বিক্রি জরিমানা করলেন ইউএনও
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে নদী চরের মাটি কাটার অপরাধে আরিফ খান নামে এক জন কে ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান এর নেতৃত্বে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করায় একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।
দণ্ডিত আরিফ খান নয়ানগর গ্রামের শামসুদ্দিন খানের ছেলে।উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেন, নদীর চর ও ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা অবৈধ। আজকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস