পাকিস্তানের বিপক্ষে কারিবীয়দের ১ উইকেটের নাটকীয় জয়
কিংস্টোনে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের মোড় ঘুরেছে ক্ষণে ক্ষণে। মাত্র ১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদি এবং হাসান আলিদের বোলিং তোপে হারতেই বসেছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত জার্মেইন ব্ল্যাকউডের ফিফটি এবং কেমার রোচের কার্যকরী ৩০ রানের অপরাজিত ইনিংসের ওপর ভর করে ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে ক্যারিবীয়রা।
এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৫৩ রান তুলে ৩৬ রানে লিড নেয়। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান থামে ২০৩ রানে। ফলে জয়ের জন্য উইন্ডিজের দরকার পড়ে ১৬৮ রান।
ছোট লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নেমে শুরুতেই শাহিন আফ্রিদির বোলিং তোপে চাপে পড়ে স্বাগতিকরা। মাত্র ১৬ রানে মাথায় হারিয়ে বসে প্রথম তিনটি উইকেট। তিনজনকেই ফেরান শাহিন। আউট হওয়ার আগে ব্র্যাথওয়েট ২, পাওয়ে ৪ এবং বোনার করেন ৫ রান।
তৃতীয় উইকেটে অবশ্য রোস্টন চেস এবং জার্মেইন ব্ল্যাকউড মিল দলের জয়ের দিকেই নিয়ে যান। এ সময় দুজন মিলে তুলেন ৫৮ রান। বোনার ২২ রানে এবং ব্ল্যাকউড ফিফটি করার পর ফেরেন ৫৫ রানে।
এই দুজন আউট হওয়ার পর আবাও ব্যাটিংয়ে দস নামে স্বাগতিকদের। শূন্যরানে মেয়ার্স, ১৬ রানে হোল্ডার, ১৩ রানে সিলভা এবং ৬ রানে আউট হন জোমেল ওয়ারিকেন।
সতীর্থরা একে একে ফিরলেও একাই লড়তে থাকেন কেমার রোচ। শেষ উইকেটে সিলসকে সঙ্গে নিয়ে গড়েন মূল্যবান ১৭ রানে জুটি। তাতেই জয় পেয়ে যায় ক্যারিবীয়রা। ৩০ রানে অপরাজিত থাকেন রোচ। আর সিলস করেন ২ রান।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ