ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

হোয়াটসঅ্যাপের মতো নিরাপত্তা সুবিধা মিলবে মেসেঞ্জারেও


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ১১:২১

হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক মেসেঞ্জারেও নিরাপত্তা সুবিধা মিলবে। এবার মেসেঞ্জারের বার্তা আদান-প্রদান, ভিডিও ও ভয়েস কলের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু হল। উল্লেখ্য, এই ব্যবস্থার অর্থই হল তা কেবল মাত্র প্রেরক ও প্রাপকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ অন্য সকলেরই নাগালের বাইরে তা থাকবে। স্বাভাবিক ভাবেই গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি পদক্ষেপ। এরই পাশাপাশি ফেসবুক তার ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের ক্ষেত্রেও আপডেট এনেছে।

শুক্রবার তাদের ব্লগে ফেসবুক এই ঘোষণার কথা জানিয়েছে। সেখানে জানানো হয়েছে, ২০১৬ সাল থেকেই ফেসবুকে টেক্সট মেসেজের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু রয়েছে। কিন্তু বিগত কয়েক বছরে অডিও ও ভিডিও কলের পরিমাণও দ্রুতহারে বেড়েছে। বর্তমানে দৈনিক ১৫ কোটি ভিডিও কল হয়। সেদিকে লক্ষ রেখেই তাই এবার অডিও ও ভিডিও কলের ক্ষেত্রেও এই পরিবর্তন করা হল।

ইনস্টাগ্রামেও এই ধরনের পদক্ষেপ করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক। তবে আপাতত কয়েকটি দেশে পরীক্ষামূলক ভাবে তা প্রয়োগ কর দেখা হবে। এছাড়াও গ্রুপ চ্যাট, গ্রুপ ভয়েস ও ভিডিও কলের ক্ষেত্রেও এই ব্যবস্থা চালু করা নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে ফেসবুক।

এদিকে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের ক্ষেত্রে নতুন আপডেট এনেছে ফেসবুক। এবার এই ফিচারে যুক্ত হল ‘টাইমার কন্ট্রোল’। অর্থাৎ ইউজাররাই ঠিক করে নিতে পারবেন মেসেজ মুছে দেওয়ার সময়সীমা। ৫ সেকেন্ড থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে তারা নির্ধারিত সময় বেছে নিতে পারবেন। সেই সময়ের পর আপনা থেকেই মুছে যাবে মেসেজ।

প্রীতি / প্রীতি

চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?

উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’

মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?

এআই’র কারণে চাকরি হারালো শতাধিক কর্মী

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল

শ্যাডো এআই: সুবিধার আড়ালে বাড়ছে তথ্য ফাঁসের ঝুঁকি

আপনার ব্যবসাকে এলাকাভিত্তিকভাবে এগিয়ে নিতে লোকাল SEO কৌশল

পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপনের পর মঙ্গল গ্রহে কাজ শুরু করেছে কিউরিওসিটি

যেসব দিকে নজর রাখলে ফোন টিকবে বছরের পর বছর

নতুন করে এবার অ্যাপ ঝুঁকি বাড়ছে

একই দামে তিন গুণ দ্রুত গতির ইন্টারনেট

কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনার বাংলাদেশ ও প্রতারণার অদৃশ্য ঝুঁকি

ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে গুগলের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচার