কয়রা উপজেলা ভূমি কমিটি গঠন
বেসরকারী উন্নয়ন সংস্থা “উত্তরন”দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দক্ষিন-পশ্চিম অঞ্চলে ভূমিহীন,হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় উত্তরণের বাস্তবায়নে ও নরওয়ে রিফিজিউ কাউন্সিল (এনআরসির)আর্থিক সহয়তায় ভূমিহীনদের মাঝে বেসরকারী উদ্যোগে খাসজমি বিতরণের জন্য উপজেলা ভূমি কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা গত ৬ মার্চ বেলা ১০ টায় বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা ভূমি কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উত্তরণের ল্যান্ড রাইটস প্রোগ্রামের সমন্ময়কারী মোঃ মনিরুজ্জামান জমাদ্দার,অধ্যপক আবম আব্দুল মালক, মাওলানা আয়ুব আলী,সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, ইমতিয়াজ উদ্দিন, রিয়াজুল আকবর লিংকন, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুম বিল্লাহ,শিক্ষক আশরাফ হোসেন, মুরশিদা খাতুন,এসএম মাসুম বিল্লাহ, কমলেস চন্দ্র মন্ডল, উত্তরণের সিরাজুল ইসলাম, তারিকুল ইসলাম,মাহফুজা খাতুন,আছিয়া খাতুন, শাহানার খাতুন ও নারায়ন চন্দ্র প্রমুখ। আলোচনা শেষে অধ্যপক আবম আব্দুল মালেক কে আহবায়ক ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু কে সদস্য সচিব করে ৪০ সদস্য বিশিষ্ট কয়রা উপজেলা ভূমি কমিটি গঠন করা হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত