ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে আন্তঃবিভাগীয় ডাকাতদলের সদস্য গ্রেফতার


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২৪ বিকাল ৫:৪০
ভোলার লালমোহনে আন্তঃবিভাগীয় ডাকাতদলের সদস্য মো: আমির হোসেন ওরপে আমির ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ। 
মঙ্গলবার ভোরে তাকে লক্ষ্মীপুরের রমগতি চর আলেকজান্ডার থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইলিশাকান্দি গ্রামের মৃত সিদ্দিকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, আমির হোসেন ওরপে আমির ডাকাত লালমোহন থানার একটি ডাকাতি মামলার আসামী। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদকসহ আরও ১১টি মামলা রয়েছে। তাই
সে স্থান বদল করে করে দীর্ঘদিন পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সাহায্যে তার স্থান নির্ণয় করা হয় এবং মঙ্গলবার ভোরে তাকে লক্ষ্মীপুর জেলার রমগতির চর আলেকজান্ডার থেকে গ্রেফতার করতে সক্ষম হন লালমোহন থানার এসআই আউয়াল, এসআই ইউসুফসহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন,  আমির হোসেন ওরপে আমির ডাকাত কে আজ (বুধবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত