ঠাকুরগাঁওয়ের বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের জানাজা সম্পন্ন
ঠাকুরগাঁওয়ের বর্ষিয়ান রাজনীতিবিদ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের জানাজা সম্পন্ন হয়। বুধবার ঠাকুরগাঁও শহরের সাধারন পাঠাগার মাঠে প্রথম জানাজা এবং বিকেলে রুহিয়া সালেহিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ২য় নামাজে জানাজার পর পাশের গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
পরিবার সুত্রে জানা যায় তিনি দির্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের বম্বে টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-সজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। উল্লেখ্যঃ :মহান এ নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন সহ পুলিশের একটি সুসজ্জিত দল।
ঠাকুরগাঁও সাধারণ পাঠাগারে প্রথম জানাজায় ও বিকেলে রুহিয়া সালেহিয়া ফাজিল মাদ্রাসা মাঠে মুঠোফোনের সাহায্যে শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied