শিল্পপতি মোশাররফ হোসেন মৃধার কুলখানি ও মিলাদ
গাজীপুর মহানগর এর ১ নং ওয়ার্ডের পানিশাইল গ্রামের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন মৃধা গত ২৭/০২/২০২৪ ইং রাত ১০ ঘটিকার সময় হ্রদরোগে আক্রান্ত হয়ে মারা যান।আজ ০৭/০৩/২০২৪ ইং তার নিজ বাড়ীতে কুলখানি ও মিলাদের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মীর মোঃআসাদুজ্জামান তুলা,১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম আব্বাস, মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, আঃরহিম খান,২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মনির হোসেন মন্ডল সহ প্রায় দুই হাজার লোক উপস্থিত ছিলেন। তিনি মৃত্যু কালে ২ ছেলে ৩ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।কোরআন তেলোয়াত এর মাধ্যমে মিলাদ মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।জীবিত অবস্থায় তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করতেন এবং প্রতি বছর লটারির মাধ্যমে এলাকার মসজিদের ইমাম ও মোয়াজ্জেন মোট দুই জন করে পবিত্র মক্কায় হজ পালন করার জন্য পাঠাইতেন।তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান,মসজিদ মাদ্রাসায় অনেক দান করতেন।গত ২৮/২/২৪ ইং তার জানাজার নামাজে মাননীয় মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড,আ ক ম মোজাম্মেল হক এমপি সহ প্রায় দশ হাজার লোক উপস্থিত ছিলেন। কুলখানিতে সবাই মৃত আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন মৃধার জন্য দোয়া করেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২